1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শ্রমিক-ব্যবসায়ীদের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে বন্ধ থাকা পাথর কোয়ারি খুলে দিন: জাফলংয়ে উবায়দুল্লাহ ফারুক উন্নয়ন ও পরিবর্তনের বার্তা নিয়ে মানুষের দুয়ারে শ্যামকুড় ইউপি চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমান লিটন বেতনা নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন : মারাত্মক  ক্ষতির আশংকায় দু’ উপজেলার কয়েকটি গ্রামের মানুষ রাজনীতি থেকে জনসেবায় মিরকাদিমের পরিচিত মুখ মোহাম্মদ হোসেন রেনু আশাশুনিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা কারাগারে আশাশুনিতে ৭৫০জন নিম্নআয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ কয়রার বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত পাইকগাছায় আরএফএল কর্মী বিশ্বজিৎ হত্যায় সন্দেহভাজন আটক ২, অগ্রগতি কোন পথে? পাইকগাছায় ডেঙ্গুর প্রকোপ আশংকাজনক হারে বাড়ছে

আশাশুনিতে ৭৫০জন নিম্নআয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ

  • প্রকাশিত : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২১ বার পঠিত
asasuni-17367
  • আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি::

গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিত্যপণ্য ন্যায্য মূল্যে আশাশুনির কাদাকাটিতে ৭৫০জন নিম্নআয়ের মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলার কাদাকাটি ইউনিয়নের হোলদিপোতা সংলগ্ন বিএনপির কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ১, ২, ৩ ও ৫ নম্বর ওয়ার্ডের প্রায় ৭৫০ জন মানুষকে কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে।

প্রাণের আলো ফাউন্ডেশন ও ডেইলী সেবা বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ডাঃ জাহাঙ্গীর হোসেন টুকু, কাদাকাটি ২ নং ওয়ার্ড ইউপি সদস্য ও ইউনিয়ন কৃষক দলের সাবেক আহবায়ক মোঃ আব্দুল হান্নান সরদার, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শরিফুল ইসলাম খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল আলম, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ লিফটন, ৩নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মোঃ কামরুল ইসলাম, এছাড়া মুনসুর আলী, রাসেল সহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৭৫০ ব্যক্তিকে সোয়াবিন তেল ২ লিঃ, ডাল ১ কেজি, আটা ১ কেজি, লবণ ১ কেজি, সরিষার তেল ২০০ এমএল, ডিটার্জেন্ট পাওডার অর্ধ কিঃ, গায়ে মাখা সাবান ১০০ গ্রাম, ডিশ ওয়াশ ৫০০ গ্রাম একটি করে প্যাকেজ বিতরণ করা হয়।

প্রতি প্যাকেজের মূল্য ৭৫০ টাকা। বিতরণকারী সংস্থা ২২ ধরনের প্যাকেজে মালামাল বিতরণ করে থাকে। বর্তমান সময়ে ১০ নং প্যাকেজের মালামাল বিতরণ করা হচ্ছে। প্রত্যেক ইউনিয়নে মাসে ৩ দিন করে ৩ স্থানে মালামাল বিতরণ করা হবে। পর্যায়ক্রমে জেলার সকল উপজেলার সব কয়টি ইউনিয়নে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিতরণ করা হবে।

স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে এলাকার নিম্নআয়ের মানুষ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর