1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কপিলমুনিতে কন্যা ইসরাত জাহান মুন্নিকে পিতা মহাসিন খাঁন’র ত্যাজ্য ঘোষণা পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ পালনে প্রস্তুতিমূলক সভা সাতক্ষীরা আদালতে শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন ঢাকায় অগ্নিদগ্ধে আহত শ্রমিকদেরমাঝে সমাজকল্যাণ মন্ত্রীর দেওয়া চেক বিতরন সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক (পশু পালন) আসাদুজ্জামানকে দুর্নীতির দায়ে শাস্তি মূলক বদলি ডুমুরিয়ায় রঙিন মাছ ও সমন্বিত খামারে যুবক রাহুলের বাজিমাত: বছরে আয় ১৫-২০ লাখ টাকা কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা পাইকগাছায় অবৈধ দখলে থাকা ভিপি ও সরকারি সম্পত্তি উদ্ধারে তৎপর উপজেলা ভূমি প্রশাসন, রাজস্ব আদায় প্রায় দেড় কোটি টাকা “বাতিলের চ্যালেঞ্জ মোকাবেলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে”—মাওলানা আব্দুর রব ইউসুফী কয়রায় প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

কয়রায় ১নং আমাদী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১১২ বার পঠিত
amadi-17391
  • কয়রা (খুলনা) প্রতিনিধি::

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে খুলনার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট (শুক্রবার) সন্ধ্যায় স্থানীয় বিএনপি কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

‎​আমাদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ সরদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ সঞ্চালনা করেন।

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. হাফিজুর রহমান ঢালী, শেখ মফিজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মোজাফফর হোসেন, আব্দুল গফুর গাজী, ড. হারুনুর রশিদ, জাকির হোসেন, তানভীর আহমেদ, সোহরাব হোসেন ও আব্দুল গফুর মোল্লা।

‎​এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আকবর হোসেন খান, শ্রমিক দল নেতা জালাল হোসেন, যুব নেতা আবু তায়েব, মনিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা লাবলু গাজী, দেলোয়ার হোসেন এবং ওলামা দলের নেতা রোকন গাজী।

‎​সভায় বক্তারা দলের আগামী দিনের যেকোনো আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সর্বসম্মতিক্রমে দলের প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো ও সুশৃঙ্খলভাবে পালনের জন্য নানা সিদ্ধান্ত গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর