1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কপিলমুনিতে কন্যা ইসরাত জাহান মুন্নিকে পিতা মহাসিন খাঁন’র ত্যাজ্য ঘোষণা পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ পালনে প্রস্তুতিমূলক সভা সাতক্ষীরা আদালতে শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন ঢাকায় অগ্নিদগ্ধে আহত শ্রমিকদেরমাঝে সমাজকল্যাণ মন্ত্রীর দেওয়া চেক বিতরন সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক (পশু পালন) আসাদুজ্জামানকে দুর্নীতির দায়ে শাস্তি মূলক বদলি ডুমুরিয়ায় রঙিন মাছ ও সমন্বিত খামারে যুবক রাহুলের বাজিমাত: বছরে আয় ১৫-২০ লাখ টাকা কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা পাইকগাছায় অবৈধ দখলে থাকা ভিপি ও সরকারি সম্পত্তি উদ্ধারে তৎপর উপজেলা ভূমি প্রশাসন, রাজস্ব আদায় প্রায় দেড় কোটি টাকা “বাতিলের চ্যালেঞ্জ মোকাবেলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে”—মাওলানা আব্দুর রব ইউসুফী কয়রায় প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সৈয়দপুরে যাত্রীবাহী বাস থেকে ১০ লক্ষ টাকার গাঁজা উদ্ধার, নারী মাদক কারবারী গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৯৪ বার পঠিত
১৭৩৯৪
সৈয়দপুর প্রতিনিধি:


নীলফামারীর সৈয়দপুরে পঞ্চগড়গামী যাত্রীবাহী একটি বাস থেকে প্রায় ২৪ কেজি গাঁজার চালান উদ্ধার করা হয়েছে। এসব গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। এ সময় ওই গাঁজার চালান বহনকারী সুলতানা রাজিয়া (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া থানার বুড়িরচরে। সে উল্লিখিত এলাকার আব্দুল শহীদের মেয়ে এবং মো. আফছার আলী স্ত্রী।
শুক্রবার (২৮ আগস্ট) ভোরে নীলফামারী জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সৈয়দপুর শহরের বাস টার্মিনাল সংলগ্ন নিয়ামতপুর সুমনা ফিলিং স্টেশনের সামনে ষ্টার ট্রাভেলস নামের একটি বাস থেকে ওই গাঁজা উদ্ধারসহ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৮ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. সাকিব সরকারের নেতৃত্বে একটি আভিযানিক দল সৈয়দপুর শহরের নিয়ামতপুর সুমনা ফিলিং স্টেশনে সামনে অবস্থান নেয়। এ সময় গাজীপুরের  মাওনা থেকে পঞ্চগড়গামী ষ্টার ট্রাভেলস্ (ঢাকা মেট্টো-ব-১২-১৩০৯) নামের বাসটি ভোর সাড়ে চারটায় সময় উল্লিখিত এলাকার নিয়ামতপুর সুমনা ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে বাসটিকে থামার সংকেত দেয়া হয়।
এরপর ওই বাসের এফ-১ নম্বর সিটের নারী যাত্রী সুলতানা রাজিয়াকে জিজ্ঞাসাবাদ করা হলে ওই নারী যাত্রীর স্বীকারোক্তি মতে বাসটির লকারে থাকা অ্যাশ কালারের ট্রাভেল ব্যাগের মধ্যে স্কচটেপ দিয়ে প্যাচানো অবস্থায় ৭টি প্যাকেট এবং অপর একটি সিনথেটিক ব্যাগের মধ্যে পলিথিনের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো গাঁজার দুইটি প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নয়টি প্যাকেটে ২৪ কেজি গাঁজা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।
এ ঘটনায় নীলফামারী জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. সাকিব সরকার বাদী হয়ে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলা নং-৪৬, তারিখ: ২৮/০৮/২০২৬ইং।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীকে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর