কয়রা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামি কয়রা উপজেলা শাখার উদ্যোগে মাশব্যাপী গণসংযোগ উপলক্ষে দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কয়রা উপজেলা দলীয় কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে দাওয়াতী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান।
উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্লাহের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবী আমির মাওলানা জিএম রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারী মাওলানা সুজাউদ্দিন, জামায়াত নেতা মাওলানা আব্দুল হামিদ, মাস্টার নুর কালাম,জিএম মিজানুর রহমান, মাষ্টার সাইফুল্লাহ হায়দার। অনুষ্ঠানে জামায়াতের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।