1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রদীপ ঘোষের বিরুদ্ধে সংবাদ প্রকাশে গাত্রদাহ শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য! ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০০ কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা টেকসই উন্নয়নের মধ্যদিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে, কয়রায় বৃক্ষ মেলার উদ্বোধনকালে মনিরুল হাসান বাপ্পী  ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি,বৃক্ষরোপণ শুরু কয়রায় ফসল নষ্ট করে জমি জবর দখল চেষ্টার প্রতিকারে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন  জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ও বিশ্ব বাস্তবতা সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকারের দায়ে কারাগারে জেলে পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের নানাভাই বাহিনীর আত্মসমর্পণ তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা

ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি,বৃক্ষরোপণ শুরু

  • প্রকাশিত : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ বার পঠিত
17505

শেখ মাহতাব হোসেন,ডুমুরিয়া:


পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় খুলনার ডুমুরিয়ার ১৪টি ইউনিয়নে শুরু হয়েছে ‘সবুজ বনায়ন কর্মসূচি-২০২৬’। সামাজিক সংগঠন ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হচ্ছে।

​এ উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় ডুমুরিয়া ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয় (সাজিয়াড়া মোড়, ডুমুরিয়া)-এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এখন সর্বাপেক্ষা বেশি। কেবল সরকারি উদ্যোগে পরিবেশ রক্ষা সম্ভব নয়, ডুমুরিয়া ফাউন্ডেশনের মতো সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসলে প্রতিটি গ্রাম ও ইউনিয়ন সবুজে ভরে উঠবে।

আমরা যদি আজ প্রতিটি প্রতিষ্ঠানে অন্তত একটি করে চারা রোপণ ও তা লালন-পালন করি, তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও নিরাপদ ডুমুরিয়া উপহার দিতে পারব। এ ধরনের মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগকে সফল করতে দল-মত
নির্বিশেষে সকলকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর ও ডুমুরিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ হোসেন, ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হালিম, দপ্তর সম্পাদক জি এম রোকনুজ্জামান এবং আজীবন সদস্য মাহবুবুল ইসলাম। এছাড়াও ডুমুরিয়া সদর ইউনিয়নের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে ডুমুরিয়াকে একটি সবুজ ও সুন্দর উপজেলা হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শুধু গাছ লাগানোই শেষ কথা নয়, রোপণ করা প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপরও জোর দিতে হবে।

​সভা শেষে ডুমুরিয়া উপজেলার ১১ নং সদর ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে ‘সবুজ বনায়ন কর্মসূচি-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে পর্যায়ক্রমে উপজেলার ১৪টি ইউনিয়নের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর