1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন 4G WiFi রাউটার আনল টেলিটক, প্যাকেজে আরও যা থাকছে সরকারি টেলিটক সিমে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি সৈয়দপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ানশীপ প্রতিযোগিতা অনুষ্ঠিত দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা পাইকগাছায় তালাবদ্ধ বাসা থেকে ফ্রিজ-খাট চুরি, আটক ২ পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা কপিলমুনির সাংবাদিক আলীম এর মৃত্যুতে দীপ্ত নিউজের শোক ভাঙা পিঠ-কাঁধ নিয়ে যেভাবে ইরানি পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা পটকা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, একই পরিবারের ৪ জন অসুস্থ

সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসির বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত
17540
আক্তারুল ইসলাম:


সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে শুভঙ্কর মন্ডল (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
(১৫ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বংশীপুর লস্কর ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুভঙ্কর খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার সাবেক ইউপি সদস্য দুর্গাপদ মন্ডলের ছেলে। তিনি রামপাল বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, শুভঙ্কর শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
 মঙ্গলবার সকালে সেখান থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ে বংশীপুর এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনার শিকার হন।
স্থানীয়দের ভাষ্য, লস্কর ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে অ্যাডভোকেট আজিবার উকিলের বাড়ির কাছে পৌঁছালে মুন্সিগঞ্জ থেকে আসা বিআরটিসির একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষে  শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে  সড়কে পড়ে গেলে বাসের  চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার ওসি শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর