1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

আইএমএফের ঋণের প্রথম কিস্তি ৪৭৬ মিলিয়ন ডলার পেয়েছে বাংলাদেশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৯ বার পঠিত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের ৪৭৬.১৭ মিলিয়ন ডলারের প্রথম কিস্তি পেয়েছে বাংলাদেশ।  বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) এই অর্থ আসায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬৯ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইএমএফের সদর দপ্তরে ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে সংস্থাটির নির্বাহী পর্ষদ। প্রতি ডলার ১০৫ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৪৯ হাজার ৩৫০ কোটি টাকা। যার প্রথম কিস্তি ৪৭৬ মিলিয়ন বা ৪৭ কোটি ৬০ লাখ ডলার শিগগির দেওয়া হবে বলে জানিয়েছিল আইএমএফ।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক কালের কণ্ঠকে বলেন, ‘আজকে (বৃহস্পতিবার) আমাদের একাউন্টে আইএমএফ ঋণের ৪৭৬.১৭ মিলিয়ন ডলার ঢুকেছে। ঋণের এ অর্থ পাওয়ার পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.৬৯ বিলিয়ন ডলার হয়েছে।

এর আগে আইএমএফ জানিয়েছে, সাত কিস্তিতে ৪২ মাসে এ ঋণ দেওয়া হবে। এই ঋণ বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা অক্ষুণ্ণ রাখা, দুর্বলকে সুরক্ষিত করা এবং অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশ সম্মত প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে। বাংলাদেশ প্রথম দেশ হিসেবে আরএসএফ তহবিল থেকে ঋণ পাচ্ছে। গত বছরের ২৪ জুলাই ঋণ চেয়ে আইএমএফের কাছে চিঠি দেয় বাংলাদেশ সরকার।

দীপ্ত/ভিন্নমি/আশু

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর