1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

ভারতের মহারাষ্ট্রে ১৮ বাংলাদেশি গ্রেপ্তার

  • প্রকাশিত : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৫৯ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক:

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের থানে জেলা থেকে বসবাসের বৈধ কাগজপত্র না থাকায় ১৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রাজ্যপুলিশ। গ্রেফতারদের মধ্যে ১০ জনই নারী।

জানাযায়, মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই ও থানে জেলার মাঝামাঝি একটি উপশহরের নাম নাভি মুম্বাই। নাভি মুম্বাইয়ের রাবালে পুলিশ স্টেশনের এক কর্মকর্তা এনডিটিভিকে বলেন, ‘নাভি মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় শুক্রবার কয়েকজন নারী-পুরুষ এসেছিলেন। তাদের মধ্যে একটি বিবাহিত যুগলও ছিলেন এবং রেস্তোরাঁয় তারা সেই যুগলের বিবাহবার্ষিকী পালন করেন।’

‘তাদের আচার-আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হওয়া রেস্তোরাঁ থেকে আমাদের কাছে ফোন আসে। আমরা তাদের অনুসরণ করে থানের একটি বাড়িতে মোট ১৮ জন বাংলাদেশি নারী-পুরুষের সন্ধান পাই। ভারতে বসবাসের বৈধ কাগজপত্র ও নথি দেখাতে না পারায় তাদেরকে ফরেনার্স অ্যাক্ট, ১৯৪৬ এবং পাসপোর্ট রুল, ১৯৫০’র আওতায় গ্রেফতার করা হয়েছে।’

গ্রেপ্তারদের সম্পর্কে আর বিস্তারিত তেমন কিছু বলেননি ওই পুলিশ কর্মকর্তা।তবে আটক বাংলাদেশিরা গত এক বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করছিলেন বলেও এনডিটিভিকে নিশ্চিত করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর