1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আলোচিত নেছার হত্যা মামলায় ‎২ আসামির যাবজ্জীবন সাতক্ষীরায় দুধের ক্রিম উঠিয়ে পাম তেলের মিশ্রণে ফের প্রক্রিয়াজাত, ৬ মাসের কারাদন্ড সৈয়দপুর পৌরসভায় উন্নয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা শেষ ডুমুরিয়ায় বিভিন্ন নদ নদী খালজুড়ে কচুরিপানা, ভোগান্তিতে মৎস্যজীবী‌ ও কৃষক পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন পাইকগাছায় খাল খনন কার্যক্রমে প্রশাসনের মনিটরিং রাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে চিকিৎসাধীন রাজমিস্ত্রীর মৃত্যু ঝাঁপায় আওয়ামী লীগ নেতা ও শিক্ষাবিদ আকবর আলীর ইন্তেকাল খুলনায় প্রতিবন্ধী ইতু হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস সিলেট উত্তর ছাত্র জমিয়তের উদ্যোগে শাপলা চত্বরে নিহত শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সাবেক স্ত্রীকে বিয়ের অপরাধে জামিনে এসে বন্ধুকে খুন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ২০১ বার পঠিত

সাবেক স্ত্রীকে বিয়ে করার অপরাধে জেল থেকে জামিনে বেরিয়ে বন্ধুকে খুন করেছে ১৪ মামলার দুর্ধর্ষ আসামি রাসেল হোসেন ওরফে কাটা রাসেল (৩১)।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে রাজধানীর মালীবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর।

এর আগে সোমবার ১৩ জুন ঢাকার মিরপুরে অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করে সিআইডি।

রাসেলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র আইন, দস্যুতা, চাঁদাবাজি, চুরি, নারী নির্যাতন ও অন্যান্য ধারার আইনে মোট ১৪টি মামলা রয়েছে। এরমধ্যে ২টি মামলা তদন্তাধীন ও অবশিষ্ট ১২টি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর বলেন, গত ১ জুন দুপুরে নাটোর রেলওয়ে স্টেশনের ৩নং প্লাটফর্মের ওভার ব্রিজের ওপর রাকিব হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করেন তার বন্ধু রাসেল। জেল হাজতে থাকা রাসেলের সাবেক স্ত্রীকে বিয়ে করায় জামিনে বেরিয়ে রাকিবকে খুন করেন তিনি। ঘটনাটি তদন্তের ধারাবাহিকতায় রাসেলকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, প্রায় ৭ বছর আগে লাবণ্য সিদ্দিকা সাথীকে (২৬) বিয়ে করেন রাসেল। তাদের সংসারে ৫ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। গত ২৩ মার্চ দস্যুতার ঘটনায় রাসেল গ্রেপ্তার হয়ে কারাগারে যান। এ সময় সাথী তার স্বামী রাসেলকে তালাক দিয়ে রাকিবকে বিয়ে করে নতুন দাম্পত্য জীবন শুরু করেন।

গত ৩১ মে রাসেল জামিনে মুক্ত হয়ে এলাকায় এসে রাকিবকে খুঁজতে থাকেন। ১ জুন রাকিবকে কৌশলে ডেকে নিয়ে নাটোর রেলওয়ে প্লাটফর্মের ওভার ব্রিজের ওপর ছুরিকাঘাত করেন রাসেল। পরে গুরুতর আহত অবস্থায় উপস্থিত লোকজন রাকিবকে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর