1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারের পর জামিনে মুক্ত চিত্রনায়িকা মাহি

  • প্রকাশিত : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৮৭ বার পঠিত

দীপ্ত নিউজ বিনোদন ডেস্ক:

চিত্রনায়িকা মাহিয়া মাহি ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারের পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন । শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তিনি গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান।

এর আগে বিকেলে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইকবাল হোসেন ডিজিটাল নিরাপত্তা আইনসহ দুটি মামলায় মাহিয়া মাহির জামিন মঞ্জুর করেন। জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে মুক্তি পান তিনি।

জামিন শুনাতিতে নায়িকা মাহিয়া মাহির পারিবারিক আইনজীবী অ্যাডভোকেট রিপন চন্দ্র সরকার, আনোয়ার সাদত ও কামরুল হাসান অংশ নেন।

অ্যাডভোকেট রিপন চন্দ্র সরকার বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনসহ দুটি মামলাতেই জামিন মঞ্জুর করেছেন আদালত।

তিনি বলেন, পুলিশের কড়া নিরাপত্তায় থাকায় এবং দ্রুত সময়ের মধ্যে তাকে আদালতে নিয়ে যাওয়ায় দুপুরের শুনানিতে প্রথমবার আমরা জামিনের আবেদন করতে পারিনি।

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ারুল করিম বলেন, মাহিয়া মাহির জামিনের কাগজপত্র সন্ধ্যায় কারাগারে পৌঁছে। পরে তা যাচাই বাছাই করে সত্যতা পাওয়া গেলে রাত পৌনে আটটায় তাকে মুক্তি দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর