1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন 4G WiFi রাউটার আনল টেলিটক, প্যাকেজে আরও যা থাকছে সরকারি টেলিটক সিমে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি সৈয়দপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ানশীপ প্রতিযোগিতা অনুষ্ঠিত দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা পাইকগাছায় তালাবদ্ধ বাসা থেকে ফ্রিজ-খাট চুরি, আটক ২ পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা কপিলমুনির সাংবাদিক আলীম এর মৃত্যুতে দীপ্ত নিউজের শোক ভাঙা পিঠ-কাঁধ নিয়ে যেভাবে ইরানি পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা পটকা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, একই পরিবারের ৪ জন অসুস্থ

সাংবাদিকদের আটক-ভীতি প্রদর্শনের ঘটনায় যুক্তরাষ্ট্রসহ ১২ দেশের উদ্বেগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১১২ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

বাংলাদেশে সাংবাদিকদের ওপর হামলা, সহিংসতা, আটক ও ভীতি প্রদর্শনের ঘটনায় যুক্তরাষ্ট্রসহ ১২টি দেশ উদ্বেগ প্রকাশ করেছে। আজ বৃহস্পতিবার মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি), বাংলাদেশের পক্ষে ওই ১২টি দেশের ঢাকা মিশন এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)-এর নিম্নস্বাক্ষরকারী সদস্য দেশসমূহ সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের সাম্প্রতিক ঘটনাবলির বিষয়ে উদ্বিগ্ন। এর মধ্যে রয়েছে সুপ্রিম কোর্টের নির্বাচনের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের ওপর সহিংসতা, আলজাজিরার লন্ডনভিত্তিক সাংবাদিকের ভাইয়ের ওপর হামলা, ঢাকা ট্রিবিউনের আলোকচিত্র সাংবাদিকের ওপর হামলা এবং সম্প্রতি প্রথম আলোর সাংবাদিক আটকের খবর। আমরা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে এর প্রতিটি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের অনুরোধ জানাচ্ছি।’

বিবৃতিতে স্বাক্ষর করা দেশগুলো হলো অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর