1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ সাতক্ষীরায়, শোক ডুমুরিয়ায় ঘেরে বাগদা চিংড়ির মড়ক, মৎস্য বিভাগের জরুরী পরামর্শ কয়রায় জোরপুর্বক জমি দখল ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন সাতক্ষীরার বকচরায় মৎস্য ঘেরের মাছ লুট,  বিষ প্রয়োগ ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন  মিরকাদিমে ফুটপাত ও ড্রেন দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

আরো বাড়তে পারে খুলনাসহ ৫৬ জেলায় তাপমাত্রা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৮৬ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

দেশের ৫৬টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশজুড়ে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, ঢাকা বিভাগের ১৩টি জেলা, চট্টগ্রাম বিভাগের ১১টি, রাজশাহী বিভাগের ৮টি, খুলনা বিভাগের ১০টি, বরিশাল বিভাগের ৬টি, সিলেট বিভাগের ৪টি ও ময়মনসিংহ বিভাগের ৪টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

মনোয়ার হোসেন আরও জানান, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী দুই দিন তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। তবে আগামী পাঁচ দিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

বুধবার (১২ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিলো চুয়াডাঙ্গায় এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিলো রাজারহাটে ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর