1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ সাতক্ষীরায়, শোক ডুমুরিয়ায় ঘেরে বাগদা চিংড়ির মড়ক, মৎস্য বিভাগের জরুরী পরামর্শ কয়রায় জোরপুর্বক জমি দখল ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন সাতক্ষীরার বকচরায় মৎস্য ঘেরের মাছ লুট,  বিষ প্রয়োগ ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন  মিরকাদিমে ফুটপাত ও ড্রেন দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

বাংলা নববর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে আবশ্যিক মঙ্গল শোভাযাত্রা বাতিল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৯৭ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

বাংলা নববর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে আবশ্যিকভাবে মঙ্গল শোভাযাত্রা আয়োজন করার যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেখান থেকে সরে এসেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এ ব্যাপারে নতুন একটি নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে শোভাযাত্রা আয়োজন করতে হবে না।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক রূপক রায় স্বাক্ষরিত একটি জরুরি নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়, নববর্ষ উদযাপন অনুষ্ঠান জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে শুরু করতে হবে। সব শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় রমজানের পবিত্রতা রক্ষা করে এবং ধর্মীয় অনুভূতি বজায় রেখে যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করবে।

সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজকে বাংলা নববর্ষ উদযাপনে এভাবে কর্মসূচির আয়োজন করতে বলেছে অধিদপ্তর।

এর আগে বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মঙ্গল শোভাযাত্রা বাতিল করে জাতীয় সংগীত ও কুরআন তেলাওয়াতের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপনের নতুন নির্দেশনা দেয়।

গত ১১ এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে পয়লা বৈশাখে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে র‌্যালির আয়োজন ও মঙ্গল শোভাযাত্রাকে অপরিমেয় বিশ্ব সংস্কৃতির তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্ব সহকারে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছিল। ওই আদেশটি আজ বাতিল করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর