1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ সাতক্ষীরায়, শোক ডুমুরিয়ায় ঘেরে বাগদা চিংড়ির মড়ক, মৎস্য বিভাগের জরুরী পরামর্শ কয়রায় জোরপুর্বক জমি দখল ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন সাতক্ষীরার বকচরায় মৎস্য ঘেরের মাছ লুট,  বিষ প্রয়োগ ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন  মিরকাদিমে ফুটপাত ও ড্রেন দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

তাপদাহে রেলের গতি কমলো

  • প্রকাশিত : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ৮১ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

তীব্র তাপদাহে দেশের আন্তনগর ট্রেনের গতি কমানোয় ঈদে শিডিউল বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। তবে এ আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেছেন, গতি কমলেও শিডিউল বিপর্যয় হবে না।

শনিবার (১৫ এপ্রিল) ঢাকা বিমানবন্দর রেল স্টেশন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

নুরুল ইসলাম সূজন বলেন, শিডিউল বিপর্যয় বলা হবে যখন কোনো দুর্ঘটনার জন্য ট্রেন দেরি করবে। ৩০ মিনিট দেরি হলেই শিডিউল বিপর্যয় বলা হয়৷ এটা বলা মানে অবিচার করা।

ঈদ যাত্রায় যাতে বিনা টিকিটে কেউ ভ্রমণ করতে না পারে তার জন্য কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশনে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা ও নজরদারি। বানানো হয়েছে অস্থায়ী বাশের গেট।

এ প্রসঙ্গে রেলমন্ত্রী বলেন, যাত্রীসেবার মান বাড়তে চাই আমরা। কোনো হয়রানি ছাড়া যেসব যাত্রীরা টিকিট কেটে যাবেন তারা যেন নিরাপদে ও যেতে পারে সেই চেষ্টা করে যাচ্ছি। সারাবছর রেলকে একটা সিস্টেমে আনতে চাইলেও ঈদের সময় সেটি ভেঙে পড়ে। কিন্তু এবার শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হয়েছে। এখন আর আগের চিত্র নেই।

তিনি বলেন, অতীতের যে কষ্টের অভিজ্ঞতা ছিলো, সেটা যেন সামনের দিনে গল্পের মতো শোনা যায় সেই চেষ্টা করা হচ্ছ।

ঈদ ২২ না ২৩ এপ্রিল হবে তা নিয়ে দোটানায় আছেন জানিয়ে নুরুল ইসলাম সূজন বলেন, যদি ঈদ ২৩ এপ্রিল হয় তাহলে ২২ তারিখের টিকিট বিক্রি হবে। সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তিনি বলেন, এবার বাইরে থেকেই গেট করা হচ্ছে। যারা বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করতে চাইবেন তাদের বাইরে থেকেই আটকে দেওয়া হবে।

বিমানবন্দর স্টেশন সংস্কার করে নতুন করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, তার আগ পর্যন্ত যতটুকু করা যায় সেটা করা হচ্ছে। এরপর এই স্টেশনকে মাল্টি মডেল হাব করা হবে।

তিনি বলেন, এবার যেসব ত্রুটি বিচ্যুতি হয়েছে তা আপনাদের ও আমাদের সোর্সের মাধ্যমে জানতে পেরেছি। এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর