1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র  কয়রায় ৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক নেপালের বন্যা: সীমান্ত বিহীন জলবায়ু সংকট কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে ইমারত নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা সৈয়দপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের লায়ন্স স্কুল এন্ড কলেজের সংবর্ধনা প্রদান

খুলনায় যখন যেখানে ঈদ জামাত

  • প্রকাশিত : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ৯৫ বার পঠিত
ছবি: সংরক্ষিত

দীপ্ত নিউজ ডেস্ক:

দেশের আকাশে পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে।সারাদেশে শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর পালিত হবে । ঈদ উপলক্ষে খুলনার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। খুলনায় প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় সার্কিট হাউজ ময়দানে। উক্ত জামাতে ইমামতি করবেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহম্মদ সালেহ। সকাল সাড়ে ৮টায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে এবং সকাল ৯টায় খুলনা টাউন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া খুলনা সিটি করপোরেশন পরিচালিত বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্স-এ পবিত্র ঈদুল ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ৮টায় প্রথম জামাতে ইমামতি করবেন, মসজিদের খতিব হাফেজ মাওলানা ইমরান উল্লাহ এবং সকাল সাড়ে ৯টায় দ্বিতীয় জামাতে ইমামতি করবেন, মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাকির হোসেন।

খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদ এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭ টায়। একই সময়ে সরকারি বিএল কলেজ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া খুলনা সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক পৃথক ভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

নিরালা তাবলীগ মসজিদে সকাল সাড়ে সাতটায় একটি জামাত অনুষ্ঠিত হবে। নগরীর ইকবাল নগর জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। নগরীর ফারাজীপাড়াস্থ বায়তুল আমান জামে মসজিদে সকাল ৮টায় প্রথম ও সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।

সোনাডাঙ্গা মডেল থানাধীন হাফিজ নগর এলাকার তিনটি মসজিদের মুসল্লিসহ আশপাশের মুসল্লিদের অংশগ্রহণে নির্মাণাধীন খুলনা কালেক্টরেট স্কুল মাঠের ঈদগাহে সকাল সাড়ে ৮টায় একটি মাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। হাফিজ নগর আবাসিক এলাকা সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় এবার দ্বিতীয়বারের মতো এ ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া নগরীর রায়েরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর