1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন কয়রার বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা!

সারাদেশে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীর পুঠিয়ায় বিএমএসএস’র মানববন্ধন

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১৩২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক::

সারাদেশে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলায় হয়রাণির প্রতিবাদে রাজশাহীর পুঠিয়ায় বিএমএসএস’র উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিক সোহানুর রহমান সোহানকে মারধর করে হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেঙ্গে দেয়া এবংবিএমএসএস যশোরের সভাপতি এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নাসির উদ্দীন নাসিম, মাইটিভির সাংবাদিকসহ ৫ জনের উপর হামলা ও মিথ্যা চাঁদাবাজি মামলা, রংপুরসহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলা মিথ্যা-হয়রানি মূলক মামলার প্রতিবাদে ২৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় পুঠিয়া উপজেলা পরিষদের সামনে উক্ত বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় প্রেসক্লাবসহ সাংবাদিক নেতারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এসময় বক্তব্য রাখেন, বিএমএসএস রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি জুয়েল আহমেদ, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম।এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন প্রেসক্লাব ও সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকরা।

বক্তারা সাংবাদিক সোহানুর রহমান সোহানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এবং যশোরের বিএমএসএস জেলা কমিটির সভাপতি এশিয়ান টেলিভিশনের নাসির উদ্দীন নাসিম সহ ৫ সাংবাদিকের উপর হামলা ও মিথ্যা চাঁদাবাজি মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিথ্যা চাঁদাবাজি মামলাটি প্রত্যাহারের দাবী জানান। নাহলে বাঘারপাড়ার ওই হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডাক্তারদের বিরুদ্ধে কুশপুত্তলিকা দাহসহ কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন বক্তারা

পাশাপাশি রংপুরে এশিয়ান টিভির সাংবাদিক সহ ৪ সাংবাদিকের উপর হামলার বিচার দাবী এবং সারাদেশে সকল সাংবাদিকদের উপর হামলার বিচার নিশ্চিত, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান সাংবাদিকরা।

বিএমএসএস রাজশাহী বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাংবাদিক নেতা শাহনেওয়াজ (দৈনিক আজকের পত্রিকা), আরিফ শাহাদাত (দৈনিক নয়া দিগন্ত), মোস্তাফিজুর রহমান জীবন (দৈনিক তৃতীয় মাত্রা রাজশাহী বিভাগীয় ব্যুরো চিফ), বজলুর রশিদ (দৈনিক রাজশাহী প্রতিদিন), আব্দুল খালেক(দৈনিক ভোরের কাগজ), শাহাদাত হোসেন (সাপ্তাহিক অগ্রযাত্রা), রকিবুল হাসান সনি (দৈনিক উত্তরা প্রতিদিন), সাংবাদিক মিজানুর রহমান, (সাপ্তাহিক অগ্রযাত্রা), ইসরাফিল হোসেন, (রাজশাহী টাইমস ও বিএমএসএস রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক), আবু আসাদ (দৈনিক রাজশাহী সংবাদ), মুক্তার মাহমুদ (দৈনিক বাংলাদেশ সমাচার), মানিক (স্টার নিউজ এজেন্সী) মিজানুর রহমান (দৈনিক প্রথম বাংলাদেশ), আহিদ (দৈনিক আজকালের সংবাদ), জাহাঙ্গীর আলম (প্রচেষ্টা নিউজ), শাওন (রাজশাহী টাইমস), তন্ময় দেবনাথ (দৈনিকস্বাধীন দেশ), ফরহাদ হোসেন (বাংলাদেশ প্রতিমুহূর্ত) সহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর