1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন 4G WiFi রাউটার আনল টেলিটক, প্যাকেজে আরও যা থাকছে সরকারি টেলিটক সিমে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি সৈয়দপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ানশীপ প্রতিযোগিতা অনুষ্ঠিত দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা পাইকগাছায় তালাবদ্ধ বাসা থেকে ফ্রিজ-খাট চুরি, আটক ২ পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা কপিলমুনির সাংবাদিক আলীম এর মৃত্যুতে দীপ্ত নিউজের শোক ভাঙা পিঠ-কাঁধ নিয়ে যেভাবে ইরানি পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা পটকা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, একই পরিবারের ৪ জন অসুস্থ

স্মার্ট খুলনা বিনির্মাণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১২৭ বার পঠিত

মোঃ আক্তারুজ্জামান লিটন, খুলনা ব্যুরো::

স্মার্ট খুলনা বিনির্মাণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।

অতিথিরা বলেন, ডিজিটাল বাংলাদেশ নির্মাণ নিয়ে এক সময় ছিলো জল্পনা-কল্পনা তা এখন বাস্তবতা। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে দেশের ৬৪টি জেলা থেকে সরকারের পক্ষ থেকে নতুন আইডিয়া নেয়া হচ্ছে। বর্তমান সরকারের প্রচেষ্টায়ই স্মার্ট বাংলাদেশ সম্ভব হবে। তাঁরা আরও বলেন, স্মার্ট বাংলাদেশের তিনটি নীতি (পেপারলেস, ক্যাশলেস ও প্রেজেন্সলেস) ও চারটির স্তম্ভের (স্মার্ট সিটিজেন, সোসাইটি, ইকোনমি ও গভর্নমেন্ট) এর ওপরভিত্তি করে জেলা সংক্রান্ত ভিশন তৈরি করা যেতে পারে। সকল জেলার বিশেষ বৈশিষ্ট যেমন ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি,ফসল, শিল্প কারখানা, পোশাক পরিচ্ছদ ইত্যাদিকে কেন্দ্র করে ২০৪১ সালের মধ্যে স্মার্ট জেলায় রূপান্তরের জন্য ভবিষ্যৎমূখী পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে।

মতবিনিময় সভায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবিরসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর