1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রদীপ ঘোষের বিরুদ্ধে সংবাদ প্রকাশে গাত্রদাহ শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য! ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০০ কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা টেকসই উন্নয়নের মধ্যদিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে, কয়রায় বৃক্ষ মেলার উদ্বোধনকালে মনিরুল হাসান বাপ্পী  ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি,বৃক্ষরোপণ শুরু কয়রায় ফসল নষ্ট করে জমি জবর দখল চেষ্টার প্রতিকারে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন  জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ও বিশ্ব বাস্তবতা সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকারের দায়ে কারাগারে জেলে পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের নানাভাই বাহিনীর আত্মসমর্পণ তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা

তাপমাত্রা কমে বাড়বে বৃষ্টিপাত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১৬০ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

দেশের সব বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আজ দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (০৮ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদের দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সিলেট জেলাসহ ঢাকা ও ময়মনসিংহ বিভাগ এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ও তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। আগামী তিনদিনে দেশের বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে বলে জানায় সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায় ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে রাজশাহীতে ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, গত ২৪ ঘণ্টায় দেশের চট্টগ্রামে সর্বোচ্চ ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর