1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তি আলোচনার মাঝেই ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের মুসলিম ফুটবলারদের জন্য ম্যাচসেরার পুরস্কারে বিশেষ পরিবর্তন ফিফার রাজনৈতিক বাগবিতণ্ডায় উত্তপ্ত সংসদ, একাধিক বক্তব্য এক্সপাঞ্চ দু‘ যুগেও সংস্কার হয়নি পাইকগাছার যে সড়ক! সাতক্ষীরায় বিএনপি অফিসে আগুন, ২টি ককটেল উদ্ধার পাইকগাছায় পাউবো কর্মকর্তার নির্দেশে কলোনির লেকের মাছ লুট! আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু সৈয়দপুরে লায়ন্স জেলা ৩১৫ এ ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

মুন্সীগঞ্জে জাল কাগজপত্রে জমি জবরদখলের অভিযোগ!

  • প্রকাশিত : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

মুন্সিগঞ্জ প্রতিনিধি::

মুন্সিগঞ্জ সদর উপজেলার যোগিনীঘাট এলাকায় জমি জবরদখলের ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ হয়েছে। জমি মালিক সদর উপজেলার গনকপাড়া এলাকার মৃত ওমর আলী বেপারীর ছেলে মো. আনোয়ার অভিযোগটি দায়ের করেন।

অভিযোগে বলা হয়, যোগিনীঘাট এলাকায় তিনি ঐ সম্পত্তি খরিদ করে চার পাশে সীমানা প্রাচীন করে রাখেন। এদিকে পূর্ব পরিচয়ের সূত্র ধরে খালইস্ট এলাকার মৃত খবির উদ্দিন আহম্মেদের ছেলে মো. আতাউর রহমান (৫৫) এর কাছে ঐ জমির নামপত্তন করে দেওয়ার কথা বলে তার কাছ থেকে মূল দলিলসহ কাগজপত্রগুলো বুঝে দেন। তিনি এসময় ২ মাসের মধ্যে নামপত্তন করে দিবেন বলে কাগজ-পত্র নিলেও নির্দিষ্ট সময়ে নামপত্তন না করে নানা তালবাহানা শুরু করেন।

এক পর্যায়ে তিনি আনোয়ারের নাম নামপত্তন না করে নিজ নাম মো. আতাউরের নামে বিভিন্ন ভূয়া-জাল কাগজপত্র তৈরি করে তার নামে নামপত্তন করে জনৈক মোজাম্মেল ও মিনিরের কাছে ঐ জমি বিক্রি করে দেন।

পরে জমি বিক্রির খবরে আনোয়ার বিষয়টি আতাউরের কাছে জানতে চাইলে তাকে মারধরের ভয়ভীতি ও হুমকি দেয়।এক পর্যায়ে তারা সম্মিলিতভাবে তাকে হুমকি দেয় যে, এই জায়গা আমাগো, তুই কোনো জায়গা পাবি না। তুই যদি এই জায়গাতে পা রাখস তাহলে তোকে খুন করে নদীতে ফালাইয়া দিমু।

সর্বশেষ ঘটনায় মো. আনোয়ার বাধ্য হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, খালইস্ট এলাকার মৃত খবির উদ্দিন আহম্মেদের ছেলে মো.আতাউর রহমান (৫৫), যোগিনীঘাট এলাকার মো. মোজাম্মেল গাজী(৪৮), মনির হোসেন( ৪৫) উভয় পিতা- জিন্নাত আলী গাজী।

এ বিষয়ে অভিযুক্ত মনির হোসেন এর সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় ।

এব্যাপারে মুন্সিগঞ্জ সদর থানার এসআই কামরুল হাসান মুঠোফোনে এ প্রতিনিধিকে বলেন, মো. আনোয়ারের লিখিত অভিযোগপত্রটি তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর