1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তি আলোচনার মাঝেই ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের মুসলিম ফুটবলারদের জন্য ম্যাচসেরার পুরস্কারে বিশেষ পরিবর্তন ফিফার রাজনৈতিক বাগবিতণ্ডায় উত্তপ্ত সংসদ, একাধিক বক্তব্য এক্সপাঞ্চ দু‘ যুগেও সংস্কার হয়নি পাইকগাছার যে সড়ক! সাতক্ষীরায় বিএনপি অফিসে আগুন, ২টি ককটেল উদ্ধার পাইকগাছায় পাউবো কর্মকর্তার নির্দেশে কলোনির লেকের মাছ লুট! আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু সৈয়দপুরে লায়ন্স জেলা ৩১৫ এ ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

অসুস্থ আমানকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল

  • প্রকাশিত : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

বিএনপির ঢাকার প্রবেশ মুখে অবস্থান কর্মসূচিতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানকে দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর একটি প্রতিনিধি দল।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা বলেন, ‘প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে দেখতে যাচ্ছেন।’

এর আগে গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচি থেকে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গাবতলী এলাকায় বিএনপি নেতাকর্মীদের নিয়ে আমানউল্লাহ আমান রাস্তায় নামেন। পুলিশের পক্ষ থেকে তাকে বলা হয় রাস্তা ছেড়ে চলে যাওয়ার জন্য যেহেতু ডিএমপির পক্ষ থেকে কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। এরপর কর্মীদের সঙ্গে পুলিশের সামান্য ধাক্কাধাক্কি হয়। এর কিছুক্ষণ পর মাজার রোডের নাবিল পরিবহনের সামনে এসে আমানউল্লাহ আমান রাস্তায় শুয়ে পড়েন। পরে তাকে পুলিশ ভ্যান তুলে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে সে সময় ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাশুক ঢাকা পোস্টকে বলেন, তিনি অসুস্থ কি না জানি না। তবে তাকে পুলিশের গাড়িতে তুলে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর