1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তি আলোচনার মাঝেই ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের মুসলিম ফুটবলারদের জন্য ম্যাচসেরার পুরস্কারে বিশেষ পরিবর্তন ফিফার রাজনৈতিক বাগবিতণ্ডায় উত্তপ্ত সংসদ, একাধিক বক্তব্য এক্সপাঞ্চ দু‘ যুগেও সংস্কার হয়নি পাইকগাছার যে সড়ক! সাতক্ষীরায় বিএনপি অফিসে আগুন, ২টি ককটেল উদ্ধার পাইকগাছায় পাউবো কর্মকর্তার নির্দেশে কলোনির লেকের মাছ লুট! আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু সৈয়দপুরে লায়ন্স জেলা ৩১৫ এ ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ভারতীয় নাগরিকের মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১০৯ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারাবন্দি অশোক কুমার (৪৯) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২ আগস্ট) রাত সোয়া আটটার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

অশোক কুমারকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী কামরুল বলেন, কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অশোক কুমার অসুস্থ হয়ে পড়লে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, তিনি বাংলাদেশে অনুপ্রবেশের সময় গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তবে কতদিন তিনি কেন্দ্রীয় কারাগারে বন্দি হিসেবে রয়েছেন সে বিষয়টি বলতে পারছি না। তার আরপি নম্বর ১৮/২৩। বাবার নাম মহেশ আগারওয়ালা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে বিষয়টি ভারতীয় দূতাবাসকে জানানো হবে। এরপর তারা সিদ্ধান্ত নেবেন মরদেহের বিষয়ে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর