1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তি আলোচনার মাঝেই ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের মুসলিম ফুটবলারদের জন্য ম্যাচসেরার পুরস্কারে বিশেষ পরিবর্তন ফিফার রাজনৈতিক বাগবিতণ্ডায় উত্তপ্ত সংসদ, একাধিক বক্তব্য এক্সপাঞ্চ দু‘ যুগেও সংস্কার হয়নি পাইকগাছার যে সড়ক! সাতক্ষীরায় বিএনপি অফিসে আগুন, ২টি ককটেল উদ্ধার পাইকগাছায় পাউবো কর্মকর্তার নির্দেশে কলোনির লেকের মাছ লুট! আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু সৈয়দপুরে লায়ন্স জেলা ৩১৫ এ ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

মুন্সীগঞ্জে প্রবাসীর স্ত্রীর অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৫ লাক্ষ টাকা চাঁদা দাবি!

  • প্রকাশিত : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২৫৯ বার পঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের উত্তর মহাকালী গ্রামের এক প্রবাসীর স্ত্রীর বিভিন্ন ভিডিও এডিট করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

ঘটনার শিকার মাহিয়া আফরুজ রিতা ১১ আগস্ট মুন্সীগঞ্জ সদর থানায় নুর হোসেন (৪০), মীর হোসেন (৪৫) পিতা কুদ্দুছ ছৈয়াল এর ছেলে বিরুদ্ধে অভিযোগটি করেছেন ।

কু‌য়েত প্রবাসী আব্দুল কাদের স্ত্রী মাহিয়া আফরুজ রিতা অভিযোগ করেন, অভিযুক্ত নুর হোসেনের সাথে তার স্বামীর ভালো সর্ম্পক থাকার সুযোগে প্রায়ই সে আমাদের কাছ থেকে টাকা প্রয়সা ধার নিতেন। আবার পরিশোধও করে দিতেন। এক পর্যায়ে তার স্বামী নুর হোসেনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আবার পরিশোধও করে দেন।

এমন পারিবারিক অর্থনৈতিক লেনদেন থাকার সুযোগে নুর হোসেন তাদের বাড়িতেও যাতায়ত করতো, তবে কেউ বাড়িতে না থাকলে সে তাকে কু-প্রস্তাবও দিতেন। রাজি না হওয়ায় বিভিন্ন ভাবে হয়রানি করতো বলেও অভিযোগ তার।

নুর হোসেন তার ভাই মীর হোসেনকে দিয়ে অন্যান্য লোকজনসহ বিভিন্ন ভাবে রিতা ও তার পরিবারের লোকজনকে ভয়ভীতি প্রদর্শন ও তার ছেলেকে হত্যার হুমকি প্রদান করে।

সর্বশেষ ১০ আগষ্ট তার ছেলের মোবাইলে এই হত্যার হুমকি দেয়। সর্বশেষ হুমকির ঘটনায় রিতা ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় থানায় অভিযোগটি দাখিল করেন।

বিষয়টি সদর থানার তদন্ত কর্মকর্তা এ প্রতিনিধিকে বলেন, অভিযোগের তদন্তপূর্বক সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর