1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তি আলোচনার মাঝেই ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের মুসলিম ফুটবলারদের জন্য ম্যাচসেরার পুরস্কারে বিশেষ পরিবর্তন ফিফার রাজনৈতিক বাগবিতণ্ডায় উত্তপ্ত সংসদ, একাধিক বক্তব্য এক্সপাঞ্চ দু‘ যুগেও সংস্কার হয়নি পাইকগাছার যে সড়ক! সাতক্ষীরায় বিএনপি অফিসে আগুন, ২টি ককটেল উদ্ধার পাইকগাছায় পাউবো কর্মকর্তার নির্দেশে কলোনির লেকের মাছ লুট! আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু সৈয়দপুরে লায়ন্স জেলা ৩১৫ এ ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

ধর্ষণ মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে

  • প্রকাশিত : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৪১ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের উপ-পরিদর্শক শরিফুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৪ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালত এ আদেশ দেন। এ দিন তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার (১০ আগস্ট) একই আদালত এ মামলার প্রতিবেদন গ্রহণ করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের রাষ্ট্র পক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর মো. রেজাউল করিম বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ২৮ আগস্ট অভিযুক্ত শরিফুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলাটি দায়ের করেছিলেন ভুক্তভোগী এক নারী। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটি তদন্ত করে ধর্ষণের ঘটনার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করলে বিচারক শরিফুলের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।

শরিফুল বর্তমানে ইন সার্ভিস ট্রেনিং সেন্টার সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত আছে। তিনি পাবনা জেলার সাঁথিয়া থানার চৈত্রহাটি গ্রামের মৃত বন্দে আলীর ছেলে।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০২০ সালের জানুয়ারি মাসে এস আই শরিফুলের সাথে ভুক্তভোগী নারীর পরিচয় হয়। একই বছরের ১৩ নভেম্বর শরিফুল তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। পরে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ওই নারী বিষয়টি আসামি শরিফুলকে জানালে সে তাকে হাসপাতালে নিয়ে গর্ভপাত করায়। পরে শরিফুল তাকে বিয়ে করতে অস্বীকার করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর