1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দু‘ যুগেও সংস্কার হয়নি পাইকগাছার যে সড়ক! সাতক্ষীরায় বিএনপি অফিসে আগুন, ২টি ককটেল উদ্ধার পাইকগাছায় পাউবো কর্মকর্তার নির্দেশে কলোনির লেকের মাছ লুট! আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু সৈয়দপুরে লায়ন্স জেলা ৩১৫ এ ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধের ৪০ পয়েন্টে ভাঙন সৈয়দপুর – কিশোরগঞ্জের উন্নয়নে সবধরনের পদক্ষেপ নেওয়া হবে- বিলকিস ইসলাম এমপি সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক নতুন ভবন তালাবদ্ধ , ডুমুরিয়ায় স: প্রা: বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান

অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শাহাজাহান মিয়া নিজ গ্রামে শায়িত

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১১০ বার পঠিত

মুন্সিগঞ্জ প্রতিনিধি::

মুন্সীগঞ্জের কৃতি সন্তান, প্রবীণ সাংবাদিক ও সাংবাদিক নেতা অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা এম শাহজাহান মিয়াকে নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) বাদ আসর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় দেশবরণ্য এই প্রবীণ সাংবাদিকের নিজ বাড়ি কাজিরগাঁওয়ে লৌহজং উপজেলার সহকারী কমিশনার ভূমি ইলিয়াস আহমেদের নেতৃত্বে গার্ড অব অর্নার প্রদান করা হয়। এরপর বিকেল ৬টা ১৫ মিনিটে লৌহজং উপজেলার কাজিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাজিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় কাজিরগাঁও সামাজিক কবরাস্থানে দাফন করা হয়।

এর আগে বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে শাহজাহান মিয়ার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেসক্লাবের সদস্যরা এবং সাংবাদিকদের বিভিন্ন সংগঠন গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তার দ্বিতীয় জানাজায় অংশ নেন- মুন্সীগঞ্জ জেলা পরিষদের লৌহজং উপজেলার সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মৃধা, অবসর প্রাপ্ত উপ সচিব বীর মুক্তিযোদ্ধা ড. মজিবুর রহমান, অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা মো. খোরশেদ আলম, লৌহজং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বাবুল মুন্সী, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মরহুমের অনুজ লৌহজং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার মো. শাহানুর ইসলাম, বড় ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. সাদিক হাসান, ছোট ছেলে সাফিন হাসান সজিব, বীর মুক্তিযোদ্ধা সেকান্দর আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি জুলহাস ব্যাপারি, বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুল ইসলাম মিন্টুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

এর আগে বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে শাহজাহান মিয়ার প্রথম নামাজে জানাযায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন তাঁর প্রেস সচিব ইহ্সানুল করিম। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের পক্ষ থেকে মন্ত্রণালয়ের কর্মীরা আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ এবং দেশের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ শাহজাহান মিয়ার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।

উল্লেখ্য, শাহজাহান মিয়া দীর্ঘদিন অসুস্থ ছিলেন। সম্প্রতি তিনি বাসায় বাথরুমে পড়ে গেলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার রাত ১০টায় রাজধানীর রামপুরায় নিজ বাসায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর