1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় পাইকগাছায় তিনজন ছুরিকাহত সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার’স এসোসিয়েশনের উদ্যোগে সোনালী ব্যাংকের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা সাতক্ষীরার দেবহাটায় শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত মোস্তাফিজুর আটক সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক ৫ জেলে কারাগারে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি দিয়ে সাতক্ষীরায় ডাকঘর কর্মচারীদের দুই দফা দাবিতে মানববন্ধন মেসির মুখে প্রশংসা, জার্সিও পেলেন ভোজিনিয়া টাইব্রেকারের আগে ল্যাপটপে এমবাপের ভিডিও দেখে বাজিমাত মিশরের বিশ্বকাপে ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা ব্যাটল অব মায়ামি: আর্জেন্টিনাকে ভুগিয়ে স্মরণীয় হয়ে থাকল কেপ ভার্দে

অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি দিয়ে সাতক্ষীরায় ডাকঘর কর্মচারীদের দুই দফা দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৩২ বার পঠিত
satkhira-16934
  • আক্তারুল ইসলাম ::

দুই দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাতক্ষীরা জেলা শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা। একই সঙ্গে দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শনিবার (৪ জুলাই) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শোভাষিনী শাখা ডাকঘরের পোস্টমাস্টার মো. আশরাফুল আলম’র সভাপতিত্বে বক্তব্য দেন এল্লারচর শাখা ডাকঘরের পোস্টমাস্টার মো. আক্তারুল ইসলাম, কাদাকাটি শাখা ডাকঘরের পোস্টমাস্টার শিহাব উদ্দীন,তালা উপজেলা হরিহরনগর শাখা পোস্টমাস্টার আবুল কালাম আজাদ,ভালুকা চাঁদপুর শাখার পোস্টমাস্টার বাবু অসিত কুমার মন্ডল,রসূলপুর শাখার পোস্টমাস্টার ফারহানা খান, জগনাথপুর পোস্টমাস্টার আজরাতু জান্নাত’সহবিভিন্ন উপজেলা থেকে আগত কর্মচারীরা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা প্রতিদিন মাত্র ১৫০ টাকা পারিশ্রমিকে দায়িত্ব পালন করছেন। তাদের দুই দফা দাবি হলো— বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান। এসব দাবি বাস্তবায়ন না হলে আগামী ৬ ই জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটসহ আরও কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।

মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং বলেন, সারা দেশের প্রায় ২৩ হাজার ইডি কর্মচারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর