1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় পাইকগাছায় তিনজন ছুরিকাহত সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার’স এসোসিয়েশনের উদ্যোগে সোনালী ব্যাংকের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা সাতক্ষীরার দেবহাটায় শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত মোস্তাফিজুর আটক সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক ৫ জেলে কারাগারে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি দিয়ে সাতক্ষীরায় ডাকঘর কর্মচারীদের দুই দফা দাবিতে মানববন্ধন মেসির মুখে প্রশংসা, জার্সিও পেলেন ভোজিনিয়া টাইব্রেকারের আগে ল্যাপটপে এমবাপের ভিডিও দেখে বাজিমাত মিশরের বিশ্বকাপে ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা ব্যাটল অব মায়ামি: আর্জেন্টিনাকে ভুগিয়ে স্মরণীয় হয়ে থাকল কেপ ভার্দে

সাতক্ষীরার দেবহাটায় শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত মোস্তাফিজুর আটক

  • প্রকাশিত : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পঠিত
debhata-16936
  • আক্তারুল ইসলাম ::

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পল্লীতে ৯ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলা পরবর্তী পুলিশের দ্রুত অভিযানে অভিযুক্তকে আটক করছে দেবহাটা থানা পুলিশ। মামলাটি দায়ের করেন উপজেলার চর রহিমপুর গ্রামের ঐ ধর্ষিতার মা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদিনীর কন্যা উপজেলার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী। গত ৩ জুলাই শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বাদিনীর কন্যা তাদের বাড়ির পার্শ্ববর্তী চরশ্রীপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান (৩৪) এর মুদি ও চায়ের দোকানে খাবার কেনার জন্য যায়।

বাদিনী এজাহারে উল্লেখ করেছেন, উক্ত আসামী তাদের প্রতিবেশী। তার মেয়ে আসামী মোস্তাফিজুরের দোকানে খাবার কেনার জন্য গেলে আসামী তার মেয়েকে বিবাহ করবে বলে প্রতিশ্রুতি ও প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক করতে চাইলে তার মেয়ে আসামীর কথায় রাজি না হলে তৎক্ষণাৎ তার দোকানে কোন লোকজন না থাকার সুযোগে আসামী মোস্তাফিজুর রহমান তার মেয়েকে দোকান ঘরের মধ্যে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করতে থাকে।

একপর্যায়ে মেয়ের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তার মেয়েকে উদ্ধার ও আসামীকে দোকান ঘরের মধ্যে আটকিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আসামীকে আটক ও ভিকটিমকে জিম্মায় নেয়। বাদিনী এজাহারে আরো উল্লেখ করেছেন, পুলিশের উপস্থিতিতে ঘটনার বিষয়ে তিনি তার মেয়ের নিকট জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার কথা প্রকাশ করে এবং আসামী ইতোপূর্বে তার মেয়েকে বিবাহের প্রলোভন দিয়ে বিভিন্ন তারিখ ও সময়ে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করেছে এবং ধর্ষণ করার বিষয়ে কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি ও হুমকি দিয়েছে বলে জানায়।

এবিষয়ে দেবহাটা থানায় দায়েরকৃত মামলা নং-০৫, তাং- ০৩-০৭-২৬ ইং। দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আসামীকে আটক ও ভিকটিমকে উদ্ধার করেছে। বিজ্ঞ আদালতে ২২ ধারায় ভিকটিমের জবানবন্দী গ্রহণ ও তার মেডিকেল পরীক্ষা করার জন্য সাতক্ষীরায় পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত করে বিস্তারিত জানা যাবে ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর