1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি সৈয়দপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ানশীপ প্রতিযোগিতা অনুষ্ঠিত দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা পাইকগাছায় তালাবদ্ধ বাসা থেকে ফ্রিজ-খাট চুরি, আটক ২ পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা কপিলমুনির সাংবাদিক আলীম এর মৃত্যুতে দীপ্ত নিউজের শোক ভাঙা পিঠ-কাঁধ নিয়ে যেভাবে ইরানি পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা পটকা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, একই পরিবারের ৪ জন অসুস্থ ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি, বহু বিমান ও ড্রোন ধ্বংস পাইকগাছায় খাদ্য বান্ধব কর্মসূচির চালে ওজনে কারচুপি, ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা

অভিনয়ে বিশেষ অবদানে এস আর মাল্টিমিডিয়া স্টার এওয়ার্ড ২০২২ পেলেন শেখ ফরিদ পলক

  • প্রকাশিত : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

লিটন মাহমুদ, মুন্সিগঞ্জ:

রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি কাঁচার মিলানায়তনে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে রোববার বিকেলে ৪ টায় আয়োজিত মিডিয়াকর্মীদের করণীয় শির্ষক আলোচনা নিয়ে এস আর মাল্টিমিডিয়া’র ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এস আর মাল্টিমিডিয়া স্টার এওয়ার্ড – ২০২২ইং অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস আর মাল্টিমিডিয়া’র প্রতিষ্ঠাতা ও পরিচালক লায়ন সাহাব উদ্দিন ভূইয়া।

অনুষ্ঠানে এস আর মাল্টিমিডিয়া’র জুরি বোর্ডের বিবেচনায় অভিনয়ে বিশেষ অবদান রাখার জন্য এওয়ার্ড পেয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শেখ ফরিদ পলক। একই সাথে দেশ বরেণ্য সকল অভিনয় শিল্পী, সংগীতশিল্পী, নৃত্যশিল্পী এবং সমাজসেবকদের এ এওয়ার্ড প্রদান করা হয়।

পলক বলেন, যেকোনো প্রাপ্তি আনন্দের। খুব সম্মানিত বোধ করছি, খুবই অনুপ্রাণিত বোধ করছি। দর্শকের ভালোবাসা নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে চাই। যিনি সবসময় আমাকে নিয়ে প্রতিনিয়ত স্বপ্ন দেখেন, অভিনয়ের সঙ্গে সম্পর্কিত থাকার প্রেরণা দেন এই পুরস্কারটি উৎসর্গ করতে চাই আমার বাবার প্রতি। সবাই আমার জন্য দোয়া করবেন।

এ সময় উপস্থিত ছিলেন, চিত্র নায়িকা সারা জেরিন, জনপ্রিয় সংগীত শিল্পী মুনিয়া মুন, ঢালিউড কিং শাকিব খান অভিনীত চলচিত্র “লিডার আমিই বাংলাদেশ” এর জনপ্রিয় অভিনেত্রী দিশা মনি, একুশে টিভি’র সংবাদ উপস্থাপিকা রুমানা আক্তার রুনা সহ দেশ বরেণ্য সব তারকারা।

জমকালো গান, নৃত্য, অভিনয়, কবিতা আবৃত্তি, ফ্যাশন শো এবং তারকাদের মাঝে এওয়ার্ড প্রদানের মধ্য দিয়ে এস আর মাল্টিমিডিয়া’র ৬ষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপ্তি হয়।

উল্লেখ্য, শেখ ফরিদ পলক এখন পর্যন্ত দেশ বরেণ্য সকল অভিনয় শিল্পীদের সাথে বহু নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজ, ধারাবাহিক এবং শর্ট ফিল্মে অভিনয় করেছেন। এর মধ্যে অন্যতম সখিনার চন্দ্রকলা, ঘুম সোহেল, হেরে যাবার গল্প, ঝগড়ায় পারফেক্ট, ভালোবাসার নাম বাবা, Mad Pair (পাগল জুটি), তুমি আজও আমার গল্পে, রিভেঞ্জ ব্যাক ইন এ্যকশন, ভেরার পাল, কিউটিপাই, প্যাতা ভাইয়ের বিবাহ বিভ্রাট সহ আরো অনেক। এছাড়াও তিনি ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও “রেডিও বিক্রমপুর ৯৯.২ এফএম” এর আরজে হিসেবে শ্রোতা জরিপে পর পর ৩বার প্রথম স্থান অর্জন করেন।

বর্তমানে তিনি ২০২১-২০২২ইং অর্থবছরের রাষ্ট্রিয় অনুদান প্রাপ্ত পূর্ণদৈর্ঘ চলচিত্র “জয় বাংলা ধ্বনি” তে প্যারারার নায়ক হিসেবে অভিনয় করছেন যা খুব শীঘ্রই মুক্তি পাবে। এছাড়াও গুণী এই অভিনেতার হাতে আরো বেশকিছু ভালো কাজ আছে বলে জানিয়েছেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর