1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

একনেকে ১২ হাজার ১৬৭ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

  • প্রকাশিত : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৯৬ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক:

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১২ হাজার ১৬৭ কোটি ১৫ লাখ টাকা ব্যয় সম্বলিত ৮টি প্রকল্প অনুমোদন করেছে। রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে রোববার (১২ মার্চ) একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান, পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

সচিব সত্যজিৎ কর্মকার জানান, একনেক সভায় প্রায় ১২ হাজার ১৬৭ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন তিন হাজার ৯৭ কোটি ৯১ লাখ টাকা ও বৈদেশিক অর্থায়ন আট হাজার ৯১২ কোটি ৭৭ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৫৬ কোটি ৪৭ লাখ টাকা।

অনুমোদিত প্রকল্পগুলো হলো: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ট্রান্সমিশন-গ্রিড সম্প্রসারণ (১ম সংশোধিত)’ প্রকল্প। শিক্ষা মন্ত্রণালয়ের ‘প্রোমোটিং জেন্ডার রেসপন্সসিভ এন্টারপ্রাইজ ডেভলপমেন্ট অ্যান্ড টিভিইটি সিস্টেম প্রকল্প, অর্থ মন্ত্রণালয়ের ‘কাস্টমস আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প; পরিকল্পনা মন্ত্রণালয়ের ‘আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট (ইউআরপি): প্রজেক্ট কো অর্ডিনেশন অ্যান্ড মনিটরিং ইউনিট (পিসিএমইউ) (৩য় সংশোধিত)’ প্রকল্প; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প যথাক্রমে ‘দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন (এসসিআরডি)’ প্রকল্প; ‘ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প; ‘অভিযোজন বাড়ানো ও দুর্যোগ ঝুঁকি কমাতে টেকসই অবকাঠামো (রিভার)’ প্রকল্প; পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পুনর্বাসন ও নদী তীর সংরক্ষণ’ প্রকল্প।

এছাড়াও চারটি প্রকল্প ব্যয় না বাড়িয়ে মেয়াদ বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে এগুলো হলো: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন (১ম সংশোধিত)’ প্রকল্প; শিক্ষা মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিপ মডেল টেস্টিং সেন্টার স্থাপন (টোয়িং ট্যাংক) (১ম সংশোধিত)’ প্রকল্প; স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘গোপালগঞ্জ এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের তৃতীয় শাখা কারখানা স্থাপন (২য় সংশোধিত)’ প্রকল্প এবং রেলপথ মন্ত্রণালয়ের ‘খুলনা থেকে মোংলা পোর্ট পর্যন্ত রেলপথ নির্মাণ (২য় সংশোধিত)’ প্রকল্প।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর