1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কপিলমুনিতে জমি দেওয়ার কথা বলে বিভিন্নজনের কাছ থেকে টাকা নিয়ে বাপ্পা দে’র প্রতারণা! ঈদে বাড়তি সর্তকতা, সুন্দরবনের সম্পদ রক্ষায় কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল কয়রায় নছিমন উল্টে ১ গরু ব্যবসায়ী নিহত চালুয়াহাটি ইউপিতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ২১৫০ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ডুমুরিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট, দেশি গরুর চাহিদা বেশি সৈয়দপুরে ঝড়ে ক্ষতিগ্রস্থ ২০ পরিবার ও ৪ টি প্রতিষ্ঠানে ঢেউটিন, অর্থ ও খাদ্য বিতরণ আইলার ১৭ বছর পুর্তি আজ দেড় যুগেও ক্ষত কাটিয়ে উঠতে পারেনি কয়রাবাসি এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, পৃথক দুর্ঘটনায় আহত ৩ সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ভোরে আগুনে পুড়লো ১০টি ব্যবসা প্রতিষ্ঠান

কয়রায় নছিমন উল্টে ১ গরু ব্যবসায়ী নিহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৫২ বার পঠিত
koyra-16628
  • কয়রা (খুলনা) প্রতিনিধি ::

কয়রায় গরুবাহী বোঝাই নছিমন উল্টে মিজানুর রহমান নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত মিজানুর রহমান উপজেলার আমাদী ইউনিয়নের খিরোল গ্রামের মাওলানা সামছুর রহমানের ছেলে। এ সময় তার ছেলে আব্দুল্যাহ (৭) সহ আরও ২ জন আহত হয়েছে।

আহতরা হলেন একই গ্রামের আতিয়ার রহমান ঢালী (৪৭) ও আবুল সানা (৬০)। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, ২৬ মে (মঙ্গলবার) আনুমানিক বেলা ২ টার দিকে মিজানুর রহমান গরু বোঝাই নছিমন নিয়ে উপজেলার বাগালী জেআইবি ক্লাব মাঠে গরুর হাটে যাওয়ার সময় ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছলে নছিমন উল্টে যায়। এসময় তিনি ঘটনাস্থলে মারা যান।

কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গরুবাহী একটি নছিমন বাগালী হাটে গরু নিয়ে আসার সময়ত উল্টে ঘটনাস্থলে মিজানুর রহমান নামের এক ব্যবসায়ীর মৃত্য হয়েছে।

এ ঘটনায় আরো ৩ জন আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি আছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর