1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
যশোরের যুব সমাবেশ সফল করতে শার্শায় যুবদলের প্রস্তুতি সভা সাতক্ষীরায় উত্তরণের আয়োজনে নিরাপদ পানি সরবরাহ ও বিপণন সমন্বয় সভা অনুষ্ঠিত সৈয়দপুরে জ্যেষ্ঠ আইনজীবী তুষার কান্তি  রায়ের পরলোকগমন তালা হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শনে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের আশ্বাস: ২ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলীর বিদায়ী সংবর্ধনা ও নতুন প্রকৌশলীকে বরণ হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিয়োগ বাণিজ্য, শাক দিয়ে মাছ ঢাকতে ব্যস্ত বৈরী আবহাওয়ায় নির্ধারিত দিনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা খেলাফত মজলিসের জামায়াত জোট ছাড়ার সিদ্ধান্ত টানা ‎বর্ষনে আইলা উপদ্রুত আশাশুনির ৪ গ্রামের মানুষের চলাচলের ১২ কিঃ মিঃ কাঁচা রাস্তায় চরম ভোগান্তি সাতক্ষীরার তালায় টিআরএম বিলের ক্ষতিপূরণের বকেয়া পরিশোধ ও জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন

চালুয়াহাটি ইউপিতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ২১৫০ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৮৬ বার পঠিত
jessore-16627
  • উত্তম চক্রবর্তী ::

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যশোরের মণিরামপুর উপজেলার ১১ নম্বর চালুয়াহাটি ইউনিয়নে ২ হাজার ১৫০টি অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল থেকে ইউনিয়ন পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। চালুয়াহাটি ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রশাসনিক কর্মকর্তা কৃষ্ণ গোপাল মুখার্জী।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি ক্ষুধা ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে কাজ শুরু করেছে। ইতোমধ্যে দরিদ্র পরিবারের তালিকায় স্বচ্ছতা ফেরাতে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) এস.এম মারুফুল হকের উপস্থিতিতে চাল বিতরণকালে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য রবিউল ইসলাম, আবুল হাসান, হুমায়ুন কবীর মিঠু, বিল্লাল হোসেন, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মনিরুজ্জামান মনি, আব্দুর রহিম সহ জনপ্রতিনিধি এবং বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্টরা জানান, ঈদের আনন্দ ভাগ করে নিতে স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত দুঃস্থদের হাতে এই চাল পৌঁছে দেওয়া হয়েছে।

এসময় চাল নিতে আসা বেশ কয়েকজন কার্ডধারী জানান, উৎসবের আগে সরকারি এই চাল পেয়ে তাদের পরিবারে ঈদের আনন্দ কিছুটা হলেও বাড়বে। ইউনিয়ন পরিষদ থেকে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তারা চাল সংগ্রহ করতে পেরেছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর