1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন কয়রায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়ি ভাংচুর

কেউ দুর্নীতি করলে তাকে সামাজিকভাবে বয়কট করতে হবে: কেসিসি মেয়র

  • প্রকাশিত : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১০২ বার পঠিত
খুলনা প্রতিনিধি:
খুলনায় জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা ও দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুন) দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, সুশাসনের জন্য দুর্নীতি হলো প্রধান বাধা। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আত্মসমালোচনা দরকার। যদি সবাই সবার দায়িত্ব ঠিকভাবে পালন করে তাহলে দুর্নীতি কমানো সম্ভব হবে। কেউ দুর্নীতি করলে তাকে সামাজিকভাবে বয়কট করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন তা যেন প্রতিটি অফিসেই বাস্তবায়ন করা হয়। নগরীর প্রতিটি ঘরে সিটি কর্পোরেশনের সেবা পৌঁছে দিতে ওয়ার্ডভিত্তিক কমিটিকে শক্তিশালী করতে হবে। নাগরিকদের সেবা দেওয়া ও তাদের সেবা গ্রহণে সমন্বয় সৃষ্টি করতে জনমত গঠন জরুরি। এসময় তিনি উঠান বৈঠকের মাধ্যমে মানুষকে সচেতন করারও আহবান জানান।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আমিনুল ইসলাম, মোঃ আলী আকবর, এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু ও সচিব মোঃ আজমুল হক।
কর্মশালায় বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, সরদার মাহাবুবার রহমান, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কেসিসি’র বিভিন্ন শাখার প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিরা  কর্মশালায় উপস্থিত ছিলেন।
দীপ্ত নিউজ/শেখ নাদীর শাহ্

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর