1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন কয়রায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়ি ভাংচুর

কয়রায় ঘর দেওয়ার নামে প্রতারণার ঘটনায় ভূয়া ইউএনও গ্রেপ্তার, ৬ মাসের কারাদন্ড 

  • প্রকাশিত : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১১২ বার পঠিত
কয়রা প্রতিনিধি:

খুলনার কয়রায় আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় চক্রের মূল হোতা ভূয়া ইউএনও মোঃ সাকিব সরদার (২৫) কে আটক করেছে পুলিশ। রোববার (৩১ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কয়রা বাজার থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার মহারাজপুর ইউনিয়নের সিমলারআইট গ্রামের মোঃ সিরাজুল ইসলামের ছেলে।

সর্বশেষ রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস প্রতারক সাকিবকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
জানা যায়, গত কয়েক মাস যাবত ওই প্রতারক চক্রটি উপজেলার বিভিন্ন এলাকার মানুষকে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নামে অর্থ হাতিয়ে প্রতারণা করে আসছিল। চক্রের মূল হোতা সাকিব ইউএনও পরিচয়ে ভুক্তভোগী সহজ-সরল মানুষদের সাথে মোবাইলে কথা বলতো। বিষয়টি জানাজানি হলে গত কয়েকমাস আগে প্রতারণার শিকার স্থানীয়রা চক্রের আর এক সদস্য উপজেলার মহারাজপুর ইউনিয়নের কালনা গ্রামের বাসিন্দা আব্দুর সাত্তার সানাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন।
এব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্জ এ বি এম এস দোহা (বি পি এম) জানান, প্রতাকর সাকিব দীর্ঘ দিন যাবত উপজেলার বিভিন্ন এলাকায় ইউএনও পরিচয়ে আশ্রশণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নামে প্রতারণ করে আসছিল। রোববার দুপুরে তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস জানান, সাকিব দীর্ঘ দিন যাবত উপজেলার বিভিন্ন এলাকায় ইউএনও পরিচয়ে আশ্রশণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নামে প্রতারণ করে আসছিল। বিষয়টি এলাকায় জানাজানি হলে চক্রেয় মূল হোতা ইউএনও পরিচয়দানকারী সাকিব আত্মগোপন করে। সর্বশেষ আজ রোববার দুপুরে সে কোর্টে একটি মামলার সাক্ষী দিতে হাজির হলে তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর