1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জলাবদ্ধতায় ডুমুরিয়ার খর্নিয়ার ডোমরা বিলের বিস্তীর্ণ ফসলের ক্ষেত ও মৎস্য ঘের তালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উৎপাদনের চাকা সচল রাখতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে: বিসিক চেয়ারম্যান  কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা  ভারতীয় নাগরিকত্বের সত্যতা প্রমাণিত, বহাল তবিয়তে প্রধান শিক্ষক দীপক! মুন্সীগঞ্জে ৩০–৫০ শতাংশ লোডশেডিং, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর নির্দেশনা কয়রায় উত্তরণের প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা  সৈয়দপুর জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা, আরমান সভাপতি ও রাব্বি সাধারণ সম্পাদক পাইকগাছায় চিংড়ীতে পুশবিরোধী অভিযানে দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা ট্রাম্প ক্ষমতা থেকে যাওয়ার আগ পর্যন্ত ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে পারে:বিপ্লবী গার্ড উপদেষ্টার সতর্কতা

গজারিয়ায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত.

  • প্রকাশিত : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৯১ বার পঠিত
munsigang-11149

মুন্সীগঞ্জ প্রতিনিধি ::


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই ট্রাকের সংঘর্ষে সোহাগ (২৯) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

সোমবার (০৩ মার্চ) ভোরে মধ্য বাউশিয়া এলাকায় মানাবে ওয়াটার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার মোবারক আলীর ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে মধ্য বাউশিয়া এলাকায় মানাবে ওয়াটার পার্কের সামনে মহাসড়কে দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় একটি ট্রাক আরেকটি ট্রাকের উপরে উঠে গেল এক ট্রাকের চালক নিচে চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আধা ঘন্টা চেষ্টার পর তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘন্টা চেষ্টার পর ট্রাকের নিচে চাপা পড়া চালককে উদ্ধার করা হয়’।

বিষয়টি সম্পর্কে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, নিহতের লাশ গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর