1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযাননে ৫০ হাজার টাকা জরিমানা, ৩ পাইপলাইন ধ্বংস মণিরামপুরের শ্যামকুড় ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম ভারতের নাগরিকত্ব প্রমাণিত, তবুও চাকরিতে বহাল প্রধান শিক্ষক দীপক সাতক্ষীরায় ৫৬ বোতল মাদকদ্রব্যসহ গ্রেপ্তার দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা কয়রায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালনে র‍্যালি ও আলোচনা সভা কয়রায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫ জন কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায় স্বপনকে নিয়ে কেন্দ্রের স্পষ্ট বার্তা, মুন্সীগঞ্জ বিএনপিতে নতুন সমীকরণ সৈয়দপুর রেলওয়ে কারখানার সহকারী কর্মব্যবস্থাপক হলেন রুহুল আমিন কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল নয়, সেপ্টেম্বরের মধ্যেই সংস্কার : আইনমন্ত্রী

  • প্রকাশিত : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১০২ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করা হবে না, তবে আইনটি আগামী সেপ্টেম্বরের মধ্যে সংস্কার হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনটি সংস্কারের জন্য একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে বলে জানান তিনি।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৩ উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘শেপিং এ ফিউচার অব রাইটস’ শীর্ষক প্যানেল আলোচনায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এখন মামলা হলেই তা গ্রহণ করা হয় না। এটা একটি বিশেষ সেলে পাঠানো হয়, এরপর যাচাই-বাছাই শেষে আদালতে মামলা দাখিল করা হয়। সেলকে বলা হয়েছে অযথা সাংবাদিকদের যেন গ্রেপ্তার করা না হয়।

তিনি আরও বলেন, ডিজিটাল সিকিউরিটি আইনের সমস্যা দূর করে এটাকে সর্বসাধারণের আইন করা হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কখনোই গণমাধ্যম তথা সংবাদপত্রের স্বাধীনতা হরণ করবেন না। সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটা করা হয়েছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে, ইউনেস্কো ঢাকা অফিসের ইনচার্জ সুজান ভাইজ, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের শিক্ষক ড. গীতি আরা নাসরিন প্রমুখ উপস্থিত ছিলেন

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর