1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দু‘ যুগেও সংস্কার হয়নি পাইকগাছার যে সড়ক! সাতক্ষীরায় বিএনপি অফিসে আগুন, ২টি ককটেল উদ্ধার পাইকগাছায় পাউবো কর্মকর্তার নির্দেশে কলোনির লেকের মাছ লুট! আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু সৈয়দপুরে লায়ন্স জেলা ৩১৫ এ ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধের ৪০ পয়েন্টে ভাঙন সৈয়দপুর – কিশোরগঞ্জের উন্নয়নে সবধরনের পদক্ষেপ নেওয়া হবে- বিলকিস ইসলাম এমপি সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক নতুন ভবন তালাবদ্ধ , ডুমুরিয়ায় স: প্রা: বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান

নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের বিএনপির মহাসমাবেশ শুরু

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১২৫ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

দু’দিনের গ্রেফতার, তারিখ পরিবর্তনসহ নানা শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে বিএনপির মহাসমাবেশ।

শুক্রবার (২৮ জুলাই) বেলা ২টা ১০ মিনিটের দিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে কোরআন তেলোয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়। কোরআন তেলোয়াত করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হক।সমাবেশের শুরুতেই জিয়া পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

মহাসমাবেশের শুরুতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, আজকে মহাসমাবেশ না হওয়ার জন্য সরকার বহু চেষ্টা করছে। কিন্তু সফল হয়নি। আমরা সমাবেশ সফল করতে সফল হয়েছি।

বেলা ২টার পর আনুষ্ঠানিক সমাবেশ শুরু হলেও সকাল ১০ টার পর থেকে নয়াপল্টন সমাবেশস্থলে আসতে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতি নয়াপল্টন ছাড়িয়ে ফকিরাপুল ও নটরডেম কলেজ পর্যন্ত পৌঁছে যায়। আর অন্যদিকে শান্তিনগর, মৌছাক, কাকরাইল মসজিদ, সেগুন বাগিচাসহ বিজয় নগর কালভার্ট রোডে ছড়িয়ে পড়েন বিএনপির নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ এক দফা দাবিতে অনুষ্ঠিত হওয়া এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সভাপতিত্ব করবেন মির্জা আব্বাস।

বিএনপির এই সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন, ফকিরাপুল, মালিবাগ, মৌছাক এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। তবে, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সড়কে তেমন ভোগান্তিতে পড়তে হচ্ছে না সাধারণ মানুষকে।

এছাড়া বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। পুলিশের পাশাপাশি সাদা পোশাকের কয়েক হাজার আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা উপস্থিত রয়েছেন বিভিন্ন মোড়ে-মোড়ে। রাখা হয়েছে প্রিজনভ্যান, আর্মড ভেহিক্যাল, সাঁজোয়া যান ও জলকামান।

বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, মহাসমাবেশকে কেন্দ্র করে গত ৩ দিনে রাজধানী থেকে দলের ৫ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মহাসমাবেশকে বানচাল করতে নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর