1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

প্রতিরোধে প্রথম সেশন আইরিশদের

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৯২ বার পঠিত

দীপ্ত নিউজ খেলার জগৎ::

মাত্র ১৩ রানের মধ্যে আয়ারল্যান্ডের ৪ উইকেট তুলে নিয়ে ইনিংস ব্যবধানে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। নিজেদের লক্ষ্যে সফল হতে ১২৮ রানের মধ্যে তুলে নিতে হতো আইরিশদের বাকি ছয় উইকেট।

কিন্তু বাংলাদেশের সেই লক্ষ্য ভেস্তে দিতে চলেছে আইরিশরা। আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) দিনের প্রথম সেশনে বাংলাদেশকে হতাশ প্রতিরোধ গড়ে তুলেছে আয়ারল্যান্ড। প্রথম সেশনে মাত্র একটি উইকেট হারিয়েছে সফরকারীরা, তুলেছে ৬৬ রান

প্রথম সেশন শেষে মোট ৫ উইকেটে আয়ারল্যান্ডের সংগ্রহ ৯৩ রান। বাংলাদেশ থেকে আর মাত্র ৬২ রান পিছিয়ে। ইনিংস ব্যবধানে হার এড়াতে এই রান করতে হবে বালবার্নিদের।

গতকাল বুধবার (৫ এপ্রিল) খাদের কিনারে থেকে ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছিল আয়ারল্যান্ড। ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৭ রানে দিন শেষ করে আইরিশরা। বাংলাদেশ পায় ইনিংস জয়ের মৃদু সুবাতাস। কিন্তু তৃতীয় দিনের শুরুতে প্রতিরোধ গড়ে তোলেন দুই আইরিশ ব্যাটার হ্যারি টেক্টর ও পিটার মুর।

প্রথম সেশনের শুরুটা বেশ দেখেশুনেই খেলেন দুই ব্যাটার। দিনের ৫৪তম মিনিটে এই জুটি ভেঙে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান শরিফুল ইসলাম। আইরিশদের ইনিংসের ৩২.১ ওভারে মুরকে লিটনের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান পেসার শরিফুল। দলীয় ৫১ রানে ৫ উইকেট হারায় আইরিশরা। এরপর এই সেশনে আর উইকেট যানি অতিথিদের। রবং ৪২ রানে আরেকটি জুটি পেয়ে গেছে সফরকারীরা।

দ্বিতীয় দিনের মতো আজও প্রথম ওভার শুরু করেন সাকিব আল হাসান। সাকিব ও তাইজুল প্রথম ছয় ওভার করার পর আক্রমণে আসেন মেহেদী হাসান মিরাজ। তিন স্পিনার মিলেও উইকেট নিতে না পারায় সাকিব বোলিংয়ে আনেন পেসার শরীফুল ইসলামকে। প্রথম ১৪ ওভারেই চারজন আলাদা বোলারকে আক্রমণে আনে বাংলাদেশ। তবু উইকেট ধরা দিচ্ছিল না।

অবশেষে আইরিশদের প্রতিরোধ দুর্গ ভাঙেন শরিফুল। ১৬ রান করা পিটার মুকে ফিরিয়ে দিয়ে দিনের প্রথম উইকেট পায় বাংলাদেশ। ১৬ রান করতে ৭৮ বল খেলেন মুর। মাটি কামড়ে থাকতে চাইলেও ৩৩তম ওভারের প্রথম বলে শরীফুলের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুর।

এর আগে টেস্টের প্রথম দিন মিরপুরে আগে ব্যাট করে ২১৪ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। শেষ বিকেলে খেলতে নেম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৪ রান তোলে বাংলাদেশ।

গতকাল দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ব্যাট করে ৮০.৩ ওভারে স্কোরবোর্ডে ৩৬৯ রান তোলে বাংলাদেশ। স্বাগতিকদের থেকে ১৫৫ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে আইরিশরা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর