1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বকাপে এখনও মাঠে নামা হয়নি যে তিন আর্জেন্টাইন ফুটবলারের কপিলমুনিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই ইতিহাস গড়বেন মার্তিনেজ ডুমুরিয়ায় ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন ও দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ আলোচনা সভা বন্যা পরিস্থিতি বিষয়ে বিভাগীয় কমিশনারগণের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স তালায় শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, অভিযুক্ত জাকির পালাতক! ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে তালার সাংবাদিক টিপুর কন্যা ফারহানা সুলতানা চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতনের অভিযোগে সৈয়দপুরে পরিবহন শ্রমিকদের মানববন্ধন সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলি, পালাল দুই ভারতীয় চোরাকারবারি কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি মাছ সহ নৌকা জব্দ

বন্যা পরিস্থিতি বিষয়ে বিভাগীয় কমিশনারগণের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

  • প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৬২ বার পঠিত
khulna-17009
  • খুলনা অফিস ::

ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি বিষয়ে বিভাগীয় কমিশনারগণের সাথে রবিবার (১২ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।

খুলনা প্রান্তে বিভাগীয় কমিশনারের সভাকক্ষে ভিডিও কনফারেন্সে বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন বিভাগের বন্যা পরিস্থিতি বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

সভায় রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা অংশ নেন।

এর আগে সকালে খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে বিভাগীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়।সভায় দুর্যোগ প্রস্তুতি বিষয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের মতামত তুলে ধরেন।

সভায় রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলম, র‌্যাব-৬ এর অধিনায়ক মোহাম্মদ নিস্তার আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা অংশ নেন।

সভায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসকসহ কর্মকর্তারা অনলাইনে যুক্ত হয়ে সভায় যোগদান করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর