1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জলাবদ্ধতায় ডুমুরিয়ার খর্নিয়ার ডোমরা বিলের বিস্তীর্ণ ফসলের ক্ষেত ও মৎস্য ঘের তালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উৎপাদনের চাকা সচল রাখতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে: বিসিক চেয়ারম্যান  কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা  ভারতীয় নাগরিকত্বের সত্যতা প্রমাণিত, বহাল তবিয়তে প্রধান শিক্ষক দীপক! মুন্সীগঞ্জে ৩০–৫০ শতাংশ লোডশেডিং, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর নির্দেশনা কয়রায় উত্তরণের প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা  সৈয়দপুর জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা, আরমান সভাপতি ও রাব্বি সাধারণ সম্পাদক পাইকগাছায় চিংড়ীতে পুশবিরোধী অভিযানে দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা ট্রাম্প ক্ষমতা থেকে যাওয়ার আগ পর্যন্ত ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে পারে:বিপ্লবী গার্ড উপদেষ্টার সতর্কতা

বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা পেলেন মার্গুব মোর্শেদ

  • প্রকাশিত : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৪৮ বার পঠিত
bmss-11130

দীপ্ত নিউজ ডেস্ক ::


বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র  “বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড-২৪” ও চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী-২৫’র জমকালো আয়োজন সম্পন্ন হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় রাজধানী ঢাকার রমনাস্থ “ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এর সেমিনার হলে ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠান ও প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদযাপিত হয়।

সাড়ম্বরে অনুষ্ঠিত এবারের আয়োজন ছিল ব্যাপক বর্ণিল ও বর্ণাঢ্যময়।

অনুষ্ঠানে গণমাধ্যম, শিক্ষা, সামাজিক-সাংস্কৃতিকসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বহু গুনে গুণান্বিত ব্যাক্তিত্ব সাবেক তথ্য সচিব (শেরে বাংলার দৌহিত্র), বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ কে বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা প্রদান করা হয়।

সমগ্র বাংলাদেশ থেকে আসা সংগঠনের শত শত সাংবাদিকদের উপস্থিতিতে এই আজীবন সম্মাননা প্রদান এবং মানবিক কর্মকাণ্ড, সমাজসেবা, সাংবাদিকদের বিপদের মুহূর্তে পাশে থাকা, মানবাধিকার বাস্তবায়ন, শিক্ষা ক্ষেত্র, সাংগঠনিক দক্ষতা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪” প্রদান করা হয়।

২০২১ সালে খুলনার হোটেল রয়েল থেকে যাত্রা শুরু করে ২০২২ সালে দরবার হলের সাংবাদিকদের বৃহৎ মিলনমেলার পর প্রথম ঢাকায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন এ এবার সংগঠনটির নিবেদিত সহযোদ্ধা শত শত সাংবাদিকদের উপস্থিতিতে ভালোবাসার সেতুবন্ধন মিলনমেলায় “বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান এবং চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে জমকালো আয়োজনে অনুষ্ঠানে “বিশেষ চমক” হিসেবেই সৈয়দ মার্গুব মোর্শেদ কে “আজীবন সম্মাননা” প্রদান করা হয়।

পুরস্কার প্রদানের পাশাপাশি আয়োজনটিতে সারাদেশে সাংবাদিকদের এবং তাদের পরিবার সহ মানবসেবায় বিশেষ অবদান রাখা রক্তযোদ্ধাদের ইন্টার সিটি ব্লাড ডোনেশন ও খুলনা ব্লাড ফাইটার্স কে সম্মাননা জানানো হয়।বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান জানান, বাংলাদেশের মফস্বলের সাংবাদিকদের উপর হামলা-মিথ্যা মামলা, হুমকি, সাংবাদিকদের এবং তাদের পরিবারের চিকিৎসা, রক্তের প্রয়োজন, বিপদের মুহূর্তে পাশে থাকা, বণ্যাসহ দেশের প্রাকৃতিক দূর্যোগে নিবেদিত ভাবে কাজ করছে আমাদের এই সংগঠন।

এ লক্ষ্যে এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধতায় বিগত ৪টি বছর রাত-দিন নিরলস ভাবে কঠোর পরিশ্রম করে চলেছি আমি এবং আমাদের সংগঠনের নেতৃবৃন্দ সহযোদ্ধারা। সারাদেশে এমন বহু কর্মকান্ড-কর্মসূচী সফলভাবে সম্পন্নও হয়েছে। ২৮ ফেব্রুয়ারী সেইসব পরিশ্রম আর অবদানের স্বীকৃতি সম্মাননা পাবে শত শত সাংবাদিকদের মিলনমেলার এই অনুষ্ঠানটিতে। আর কার্যনির্বাহী পর্ষদ, কেন্দ্রীয় কমিটি, বিভাগ-জেলা ও উপজেলা নেতৃবৃন্দ সাংবাদিকদের উপস্থিতিতে মিলনমেলার নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক বিচারপতি মোঃ জয়নুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- ড. এম এ সাত্তার, প্রফেসর, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজী। ড. মোঃ হুসাইন আলম, প্রতিষ্ঠাতা ও পরিচালক, ব্রিটিশ গ্রাজুয়েট কলেজ রোক্ল, পোল্যান্ড।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান (শেরে বাংলার দৌহিত্র),বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ।

বর্ণাঢ্য এই আয়োজনের প্রধান আলোচক ছিলেন – খন্দকার আছিফুর রহমান, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)।

bmss-11131

এর আগে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াৎ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪ অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সাংবাদিকতায় অবদান রাখার জন্য মনোনীত সাংবাদিকদের বিশেষ পদক প্রদান করা হয়।

পদক প্রদানের আগে সৈয়দ মার্গুব মোর্শেদ তার বক্তব্যে বলেন-“আমি দেশর সকল সাংবাদিকদের বিশেষ করে বাংলাদেশের মফস্বল সাংবাদিকদের স্যালুট জানাচ্ছি। বিএমএসএস সকল সাংবাদিকরা ঐক্য ও সততা নিয়ে কাজ করলে সফল হবেন। ঐক্যবদ্ধভাবে আপনাদের দাবী আদায় করতে হবে। সাংবাদিকদের মধ্যে যে বৈষম্য আছে তা দূর করতে হবে। দাবী আদায়ে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। আপনাদের সংগ্রামে সবসময় আমার সমর্থন থাকবে।”

অনুষ্ঠানে গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪ ও চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটার মধ্য দিয়ে আনন্দ ও উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর