1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দু‘ যুগেও সংস্কার হয়নি পাইকগাছার যে সড়ক! সাতক্ষীরায় বিএনপি অফিসে আগুন, ২টি ককটেল উদ্ধার পাইকগাছায় পাউবো কর্মকর্তার নির্দেশে কলোনির লেকের মাছ লুট! আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু সৈয়দপুরে লায়ন্স জেলা ৩১৫ এ ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধের ৪০ পয়েন্টে ভাঙন সৈয়দপুর – কিশোরগঞ্জের উন্নয়নে সবধরনের পদক্ষেপ নেওয়া হবে- বিলকিস ইসলাম এমপি সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক নতুন ভবন তালাবদ্ধ , ডুমুরিয়ায় স: প্রা: বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান

বৃষ্টি ভেজা নেতাকর্মীরা যোগ দিচ্ছেন আ.লীগের সমাবেশে

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সংগঠনের ডাকা শান্তি সমাবেশে বৃষ্টিতে ভিজে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। বৃষ্টির মধ্যেও খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা।

শুক্রবার (২৮ জুলাই) দুপুর ১টা ২০মিনিটে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়। এসময় ক্ষমতাসীন দলের শান্তি সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও নেতাকর্মীদের বৃষ্টিতে ভিজে সমাবেশস্থলে যোগ দিতে দেখা যায়।

ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন স্থান থেকে তৃণমূলের অনেক নেতাকর্মীরাই সমাবেশস্থলে এসে পৌঁছেছেন।

সরেজমিন দেখা যায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের একাংশ ইতোমধ্যে অনুষ্ঠানস্থলে যোগ দিয়েছেন। এছাড়া ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতাদের অনেকেই সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। মূল সমাবেশ শুরুর আগে তৃণমূলের নেতাকর্মীরা ছবি তোলা, নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও বিভিন্ন স্লোগান দিয়ে সময় কাটাচ্ছেন।

উপস্থিত নেতাকর্মীরা আশা করছেন, জুম্মার নামাজের পর ঢল নামবে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশে।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সঞ্চালনা করবেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. কামরুল ইসলাম, অ্যাড. জাহাঙ্গীর কবির নানক; যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগের দুই অঙ্গ সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর