1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শালিসকারীকে হাতুড়িপেটায় হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সহায়তার চেক বিতরণ কয়রায় সুশীলনের প্রকল্প অবহিতকরন সভা  সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের  বিবস্ত্র মরদেহ উদ্ধার আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে হলে যে ২ অভিশাপ কাটাতেই হবে ফাইনাল পর্যন্ত মিলে গেল ভবিষ্যদ্বাণী, চ্যাম্পিয়ন দলের নামও জানিয়েছেন ‘জ্যোতিষী’ পাইকগাছায় প্রাকৃতিক উৎসের ৪ লাখ চিংড়ি পিএল জব্দ, নদীতে অবমুক্ত আলোকিত মানুষ হতে হলে পড়াশোনা মনোযোগ দিতে হবে – সৈয়দপুরে বিলকিস ইসলাম এমপি জুলাইয়ে কখনোই বিশ্বকাপ জেতেনি মেসিরা

ভূমিকম্পে ভবন ধসে রাজধানীতে শিশুসহ নিহত ৪

  • প্রকাশিত : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৮৪ বার পঠিত
dhaka-vumicompo-14709
  • দীপ্ত নিউজ ডেস্ক::

ভূমিকম্পের সময় রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় একটি পাঁচ তলা ভবনের অংশ ধসে তিন পথচারী ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দেয়াল ধসে ফাতেমা (১) নামে এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশি জেসমিন বেগম। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

বংশালের কসাইটুলি এলাকার স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে ৫ তলা বিল্ডিংয়ের রেলিং ধ্বসে পড়ে তিনজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাৎক্ষণিক নিহত পথচারীদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।

বংশাল থানার ডিউটি অফিসার আশীষ কুমার ঘোষ জানান, ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধ্বসে পড়ায় তিন পথচারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে আমাদের সদস্যরা উপস্থিত আছেন। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের নামপরিচয় এখনো জানতে পারিনি।

অপরদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে সড়কের পাশের দেয়াল ধসে ফাতেমা (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় শিশুটির মা কুলসুম বেগম ও জেসমিন বেগম নামে এক প্রতিবেশী আহত হয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ ভূমিকম্প শুরু হলে ফাতেমা শিশুটির মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জেসমিন বেগম সড়কসংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন। এ সময় ভুলতা–গাউছিয়া সড়কের পাশের একটি পুরোনো দেয়াল প্রচণ্ড ঝাঁকুনিতে ধসে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই শিশুটি চাপা পড়ে মারা যায়। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত দেয়ালের নিচ থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করেন এবং আহত দুই নারীকে উদ্ধার করে নিকটবর্তী প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভূমিকম্পের কারণে দেয়াল ধসে পড়ে ফাতেমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার মা ও প্রতিবেশী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর