1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জলাবদ্ধতায় ডুমুরিয়ার খর্নিয়ার ডোমরা বিলের বিস্তীর্ণ ফসলের ক্ষেত ও মৎস্য ঘের তালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উৎপাদনের চাকা সচল রাখতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে: বিসিক চেয়ারম্যান  কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা  ভারতীয় নাগরিকত্বের সত্যতা প্রমাণিত, বহাল তবিয়তে প্রধান শিক্ষক দীপক! মুন্সীগঞ্জে ৩০–৫০ শতাংশ লোডশেডিং, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর নির্দেশনা কয়রায় উত্তরণের প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা  সৈয়দপুর জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা, আরমান সভাপতি ও রাব্বি সাধারণ সম্পাদক পাইকগাছায় চিংড়ীতে পুশবিরোধী অভিযানে দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা ট্রাম্প ক্ষমতা থেকে যাওয়ার আগ পর্যন্ত ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে পারে:বিপ্লবী গার্ড উপদেষ্টার সতর্কতা

মুন্সীগঞ্জে আসলাম সুইটকে তিন লক্ষ টাকা জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৩ বার পঠিত
munsigang-11027

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ::


মুন্সীগঞ্জে নিরাপদ খাদ্য আইনের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসলাম সুইস এন্ড বেকারী কে তিন লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

নিরাপদ খাদ্য আইনে এ অভিযান পরিচালনা করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা রাত সাড়ে ৬ টা দিকে সদর উপজেলার কাটাখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে নিরাপদ খাদ্য আইনের ভ্রাম্যমান আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট।

এ সময় আসলাম সুইটস অ্যান্ড বেকারিতে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রতিক্রিয়ায় মিষ্টি সামগ্রী উৎপাদন ও বিক্রয় করিতে দেখা যায়। এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন অংশে অপরিষ্কার অপরিচ্ছন্ন ব্যবহারের অযোগ্য গাদ ও সানার পানি সহ অন্যান্য উৎপাদন সামগ্রী দেখা যায়। যাহা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

এই অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৩ ধারায় প্রতিষ্ঠানটিকে তিন লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করেন নিরাপদ খাদ্য আইনের ভ্রাম্যমান আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট।

এ সময় প্রতিষ্ঠানের মালিক মোঃ আসলাম সরকার অর্থদণ্ডের টাকা পরিশোধ করেন।

এছাড়াও তাকে ৩০ দিনের মধ্যে উক্ত প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন করার সময়সীমা বেঁধে দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন অপর স্পেশাল ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান, শহিদুল ইসলাম, জেলা সেনেটারী ইন্সপেক্টর গাজী মোহাম্মদ আমিন সহ মুন্সীগঞ্জ থানা পুলিশের একটি দল।

এ ব্যাপারে পরিবেশের ভারপ্রাপ্ত বেঞ্চ সহকারী জাকির হোসেন জানান, মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রতিক্রিয়া দ্বারা মিষ্টি সামগ্রী ও খাদ্য উৎপাদন করায় এবং প্রতিষ্ঠান অপরিচ্ছন্ন রাখায় নিরাপদ খাদ্য আইনে আসলাম সুইস এন্ড বেকারি কে তিন লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে নিরাপদ খাদ্য আইনের ভ্রাম্যমান আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর