1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জলাবদ্ধতায় ডুমুরিয়ার খর্নিয়ার ডোমরা বিলের বিস্তীর্ণ ফসলের ক্ষেত ও মৎস্য ঘের তালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উৎপাদনের চাকা সচল রাখতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে: বিসিক চেয়ারম্যান  কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা  ভারতীয় নাগরিকত্বের সত্যতা প্রমাণিত, বহাল তবিয়তে প্রধান শিক্ষক দীপক! মুন্সীগঞ্জে ৩০–৫০ শতাংশ লোডশেডিং, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর নির্দেশনা কয়রায় উত্তরণের প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা  সৈয়দপুর জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা, আরমান সভাপতি ও রাব্বি সাধারণ সম্পাদক পাইকগাছায় চিংড়ীতে পুশবিরোধী অভিযানে দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা ট্রাম্প ক্ষমতা থেকে যাওয়ার আগ পর্যন্ত ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে পারে:বিপ্লবী গার্ড উপদেষ্টার সতর্কতা

মুন্সীগঞ্জে টঙ্গবাড়ীতে শিক্ষার্থী শাহজালাল হত্যা, খুনিদের বিচার দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৯ বার পঠিত
munsigang-11058

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ ::


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড়ে দিঘিরপাড় এ সি ইনস্টিটিউশন এর নবন শ্রেনীর শিক্ষার্থী শাহজালালের খুনের ঘটনায় খুনিদের শাস্তির দাবিতে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধন কর্মসূচী পালন করেছেন।

২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা ১২টায় বিদ্যালয়ের সামনে থেকে র‍্যালী বের করে বাচ্চু হালদারের বাড়ি হয়ে দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির সামনে গিয়ে বক্তব্য দিয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। নিহত শাহজালাল টঙ্গীবাড়ী উপজেলার রাজাবাড়ী চর এলাকার আনোয়ার বেপারীর ছেলে।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, দিঘিরপাড় এ সি ইনস্টিটিউশনে প্রধান শিক্ষক এ কে এম মোশারফ হোসেন, সহকারি শিক্ষক ইমন হোসেন, লিয়াকত হোসেনসহ আরো অনেকে।

এসময় শিক্ষার্থী শাহজালালের খুনের সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

শাহজালাল মঙ্গলবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।

বুধবার দুপুরে সদর উপজেলার চর বাংলাবাজার এলাকায় কৃষিজমি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় শাহজালালের বাবা আনোয়ার বেপারী বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে বুধবার রাতে মুন্সীগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর