1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জলাবদ্ধতায় ডুমুরিয়ার খর্নিয়ার ডোমরা বিলের বিস্তীর্ণ ফসলের ক্ষেত ও মৎস্য ঘের তালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উৎপাদনের চাকা সচল রাখতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে: বিসিক চেয়ারম্যান  কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা  ভারতীয় নাগরিকত্বের সত্যতা প্রমাণিত, বহাল তবিয়তে প্রধান শিক্ষক দীপক! মুন্সীগঞ্জে ৩০–৫০ শতাংশ লোডশেডিং, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর নির্দেশনা কয়রায় উত্তরণের প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা  সৈয়দপুর জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা, আরমান সভাপতি ও রাব্বি সাধারণ সম্পাদক পাইকগাছায় চিংড়ীতে পুশবিরোধী অভিযানে দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা ট্রাম্প ক্ষমতা থেকে যাওয়ার আগ পর্যন্ত ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে পারে:বিপ্লবী গার্ড উপদেষ্টার সতর্কতা

মুন্সীগঞ্জে নিখোঁজ যুবকের সন্ধান চেয়ে মানববন্ধন ও মিছিল

  • প্রকাশিত : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১১১ বার পঠিত
munsigang-11135

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জঃ


মুন্সীগঞ্জে নিখোঁজ যুবকের মো. সাইফুল ইসলাম লিখনের (৩৩) সন্ধানের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

আজ ১লা মার্চ শনিবার বেলা সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত মুন্সীগঞ্জ শহরের মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে কামরখাড়া ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন করে।

পরে সেখানে থেকে মিছিল নিয়ে সদর থানার সামনে গিয়ে শেষ হয়। এসময় যুবকের সন্ধান চেয়ে নানা শ্লোগান দেয়। পরে পুলিশ আশ্বাস দিলে তারা সরে আসেন।

নিখোঁজ লিখন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কামরখাড়া গ্রামের মো. দুলাল হাওলাদারের ছেলে।

গত ৬ ফেব্রুয়ারী ঢাকার ওয়ারীর বাসা থেকে রওনা হয়ে মুন্সীগঞ্জ শহরের দক্ষিন ইসলামপুর এলাকার বন্ধু সাদ্দাম হোসেন সম্রাটের বাড়িতে আসেন লিখন।

ওইদিন রাত ৮ টার পর থেকে সে নিখোঁজ হয়। এ ঘটনায় গত ৭ ফেব্রুয়ারী বাবা দুলাল হাওলাদার মুন্সীগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরী করেন। পরে ১৩ ফেব্রুয়ারী অপহরন মামলা দায়ের করেন তিনি।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, আমার থানার পুলিশ ও ডিবি যুবকের খোঁজে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা যুবকের একটা খবর দিতে পারবো। তাকে ফিরত আমরা আনবো।

এ বিষয় মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, আমরা নিখোঁজের বিষয় তদন্ত করছি। তদন্তে যারা জরিত হবে, তাদের আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর