1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জলাবদ্ধতায় ডুমুরিয়ার খর্নিয়ার ডোমরা বিলের বিস্তীর্ণ ফসলের ক্ষেত ও মৎস্য ঘের তালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উৎপাদনের চাকা সচল রাখতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে: বিসিক চেয়ারম্যান  কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা  ভারতীয় নাগরিকত্বের সত্যতা প্রমাণিত, বহাল তবিয়তে প্রধান শিক্ষক দীপক! মুন্সীগঞ্জে ৩০–৫০ শতাংশ লোডশেডিং, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর নির্দেশনা কয়রায় উত্তরণের প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা  সৈয়দপুর জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা, আরমান সভাপতি ও রাব্বি সাধারণ সম্পাদক পাইকগাছায় চিংড়ীতে পুশবিরোধী অভিযানে দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা ট্রাম্প ক্ষমতা থেকে যাওয়ার আগ পর্যন্ত ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে পারে:বিপ্লবী গার্ড উপদেষ্টার সতর্কতা

মুন্সীগঞ্জে বিএনপি’র দুই নেতাকে জড়িয়ে অপপ্রচারের চেষ্টা!

  • প্রকাশিত : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৭৬ বার পঠিত
munsigang-11525

মুন্সীগঞ্জ প্রতিনিধি ::


মুন্সীগঞ্জে বালুমহলকে কেন্দ্র করে বিএনপি’র স্থানীয় দুই নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে।

অভিযোগে জানানো হয়, একটি ১০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে জাল জালিয়াতির মাধ্যমে সৃজন করে উক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করে একটি পক্ষ রাজনৈতিক হীন স্বার্থ হাসিলের অপচেষ্টা করছে বলে জানানো হয়।

সরজমিনে বালুমহল সম্পর্কে খোঁজখবর নিয়ে জানা যায় যে, বিগত ৫ই আগষ্ট ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর তার দোসোররা পালিয়ে যায়। এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বালু মহলের ইজারাদার আফসার উদ্দিন ভূঁইয়া ওরফে আফসু একই সময় পালিয়ে যায়। এরপর থেকে মেঘনা নদীতে বৈধ বালুরমহল থেকে বালু উত্তোলন বন্ধ রয়েছে।

সরেজমিনে আরোও জানা যায় যে, ভাইরাল স্ট্যাম্প যে বালুর মহলের কথা উল্লেখ্য আছে উক্ত বালুর মহলে ৫ আগষ্ট ২০২৪ তারিখের পর থেকে বালু উত্তোলন বন্ধ রয়েছে।

ফলশ্রুতিতে বুঝা যায় বিএনপি’র দুই নেতার বিরুদ্ধে বালুর মহলে সংশ্লিষ্ট থাকার যে সংবাদ প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।

এ ব্যাপারে বিএনপি’র উল্লেখিত দুই নেতার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তারা বলেন, তারা উক্ত ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। এমনকি বালুরমহল স্ট্যাম্প এর মাধ্যমে লিখে নেওয়া প্রশ্নই ওঠে না। তাদেরকে রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে হেয় প্রতিপূর্ণ করার লক্ষ্যে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে।

এই একই বিষয়ে আরও একটি নন জুডিশিয়াল স্ট্যাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া গেছে। তবে কোনোটির বৈধতার প্রমান পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর