1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহী মহানগরীতে ২০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক ১

  • প্রকাশিত : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৩ বার পঠিত

রাজশাহী প্রতিনিধি::

রাজশাহী মহানগরীতে ২০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসলাম (৩৩) রাজশাহী মহানগরীর মতিহার থানার চৌদ্দপাই এলাকার মরহুম আব্দুর রহমানের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল সকল ৯টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এসআই এএসএম সাইদুজ্জামান ও তার টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একজন মাদক ব্যবসায়ী রাজপাড়া থানার সিপাইপাড়া এলাকায় মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা পুলিশের ঐ টিম সকাল সোয়া ৯টায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আসামি আসলামকে আটক করে। এসময় আসলামের কাছ থেকে ২০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, অপর মাদক ব্যবসায়ী মো: মামুনের নিকট হতে ক্রয় করে বিক্রয়ের জন্যে নিজের কাছে রেখেছিল।

পলাতক মামুনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্যব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর