1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত

শামীম ওসমানের ‘খেলা হবে’ স্লোগানে সিনেমা নাকি গান আসছে?

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৬৩ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

বর্তমান সময়ে রাজনীতির জনপ্রিয় একটি স্লোগান ‘খেলা হবে’। শুধু দেশের রাজনৈতিক দলের নেতাকর্মীদের মুখেই নয়, বিভিন্ন তারকাদের মুখেও শোনা যাচ্ছে এই সংলাপ।

কিন্তু ‘খেলা হবে’ এই স্লোগানের জনক বলা হয় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে। বেশ কয়েক বছর আগে এক জনসভায় তার মুখেই প্রথম শোনা যায় এই স্লোগান। এরপরই ছড়িয়ে পড়ে দেশ, বিদেশে।

সম্প্রতি এই ‘স্লোগান’কে ঘিরে নতুন এক গুঞ্জনের ডালপালা মেলেছে। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মসের ব্যানারে ‘খেলা হবে’ শিরোনামে একটি ছবি কিংবা গান নির্মাণ হবে এমনটাই শোনা যাচ্ছে।

এরই মধ্যে বৃহস্পতিবার (৩ আগস্ট) গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস তার ফেসবুক পেজে এমপি শামীম ওসমানের সঙ্গে ছবি পোস্ট করেন। সঙ্গে তিনি লিখেছেন ‘খেলা হবে’।

এরপরই সেই গুঞ্জন নিয়ে উত্তেজনার পারদ আরও বেড়েছে। যদিও তাপস বিস্তারিত কিছু এখনই বলতে চাননি। তবুও একটা জল্পনা থেকেই গেছে।

গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী তাপসের সেই পোস্টে অনেকে মন্তব্য করেছেন এবং শুভ কামনা জানাচ্ছেন। ‘খেলা হবে’ শিরোনামে নতুন কোনো চমক হাজির হবে সেই প্রত্যাশাও ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর