1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না-দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় মাছ রক্ষায় নতুন আশা কয়রায় জরুরী পরিস্থিতিতে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে এ্যাডভোকেসী সভা পাইকগাছার সাংবাদিক ফসিয়ারের ভাসকুলার অপারেশন সম্পন্ন, সুস্ত্যতা ও সহযোগীতা কামনা প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা কিসমত খন্দকার আর নেই চুকনগরে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান: ভিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা অতিরিক্ত পররাষ্ট্রসচিব ফেরদৌসি শাহরিয়ার’র মৃত্যু সুন্দরবন খুলনা রেঞ্জে বিশ্ব বাঘ দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা  ভারতে পালানোর পথে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তিন সহযোগীসহ গ্রেপ্তার সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তি ও ঘেরের জবরদখল: বড় ভাই ও ভাতিজার বিরুদ্ধে ছোট ভাইকে হুমকির অভিযোগ

শেখ কামালের জন্মদিনে প্রধানমন্ত্রীর আবেগঘণ স্মৃতিচারণ

  • প্রকাশিত : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১০৮ বার পঠিত

‘কাগজে শেখ কামালের সেই লেখা আজও আমার চোখের সামনে ভাসে’

 

দীপ্ত নিউজ ডেস্ক::

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যখন শেখ কামালের বিয়ে হয়, তখন তার ছোট্ট একটি আপত্তি ছিল। তার কথা ছিল, আমি তো এখনও স্টুডেন্ট; কিভাবে বিয়ে করব? টাকা পাব কোথায়? ওই সময় আমার একটা গাড়ি ছিল ওই গাড়িটা বিক্রি করেছিলাম। কিছু টাকা ওর নামে একটি অ্যাকাউন্ট করে দিয়েছিলাম। তাকে বলেছিলাম, ঠিক আছে বিয়ের পর তোমাকে কারও কাছে হাত পাততে হবে না। অ্যাকাউন্টে যে টাকা থাকবে সে টাকা খরচ করবা।

শনিবার বেলা ১১টায় শহীদ শেখ কামালের ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে রাজধানীর শেখ ওসমানী মিলনায়তনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, তার তেমন কোনো চাওয়া পাওয়া ছিল না। খুব সাদাসিধে জীবন যাপন করত। খেলায় তার খুব মনোযোগ ছিল। ফুটবল, ক্রিকেট, হকি ইত্যাদির সঙ্গে সংশ্লিষ্ট ছিল।

প্রধানমন্ত্রী বলেন, একবার আবাহনী ক্লাবের জন্য অ্যাডিডাস জুতা কিনতে চেয়েছিল ও (শেখ কামাল)। আমি ওকে বলেছিলাম, তুমি কাগজে লিখে দাও। কারণ আমি তো অত কিছু চিনি না। পরে কাগজে লিখে দিয়েছিল। আজও কাগজে শেখ কামালের অ্যাডিডাস লেখা আমার চোখের সামনে ভাসে।

এদিকে ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান করা হয়। সেখানে দশ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর