1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা কপিলমুনির সাংবাদিক আলীম এর মৃত্যুতে দীপ্ত নিউজের শোক ভাঙা পিঠ-কাঁধ নিয়ে যেভাবে ইরানি পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা পটকা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, একই পরিবারের ৪ জন অসুস্থ ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি, বহু বিমান ও ড্রোন ধ্বংস পাইকগাছায় খাদ্য বান্ধব কর্মসূচির চালে ওজনে কারচুপি, ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা কপিলমুনিতে ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার শার্শায় বিলাসী রঙিন মাছ চাষে সাফল্য, ভাগ্য বদলে তরুণ উদ্যোক্তা মাসুমের মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত কর্মপরিকল্পনা, পরিচ্ছন্নতা ও চিকিৎসায় জোর ঘটনাস্থল সৈয়দপুর প্লাজা মার্কেট, ৩০ মিনিটেই ৭০ লাখ টাকার মালামাল চুরি

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল পেছাল ৯৯ বারের মত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১৭২ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ৯৯ বারের মতো পেছাল। আগামী ৭ আগস্ট প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২২ জুন) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এ দিন মামলার তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল করেনি। এজন্য ঢাকার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন।

আদালতের শেরে বাংলা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা জালাল উদ্দীন বিষয়টি জানিয়েছেন।

আলোচিত এ হত্যা মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন। অন্য আসামিরা হলেন বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ। আসামিদের প্রত্যেককে একাধিকবার রিমান্ডে নেওয়া হলেও তাদের কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজেদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক এসআই। চার দিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়। সেই থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি সংস্থাটি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর