1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জলাবদ্ধতায় ডুমুরিয়ার খর্নিয়ার ডোমরা বিলের বিস্তীর্ণ ফসলের ক্ষেত ও মৎস্য ঘের তালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উৎপাদনের চাকা সচল রাখতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে: বিসিক চেয়ারম্যান  কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা  ভারতীয় নাগরিকত্বের সত্যতা প্রমাণিত, বহাল তবিয়তে প্রধান শিক্ষক দীপক! মুন্সীগঞ্জে ৩০–৫০ শতাংশ লোডশেডিং, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর নির্দেশনা কয়রায় উত্তরণের প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা  সৈয়দপুর জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা, আরমান সভাপতি ও রাব্বি সাধারণ সম্পাদক পাইকগাছায় চিংড়ীতে পুশবিরোধী অভিযানে দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা ট্রাম্প ক্ষমতা থেকে যাওয়ার আগ পর্যন্ত ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে পারে:বিপ্লবী গার্ড উপদেষ্টার সতর্কতা

সিরাজদিখানে শ্বশুর বাড়ি বেড়াতে এসে লাশ হয়ে ফিরলেন সেন্টু ঘোষ

  • প্রকাশিত : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৮৩ বার পঠিত
munsigang-11193

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ ::


মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্বশুর বাড়ি বেড়াতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় লাশ হয়ে ফিরলেন জামাই সেন্টু ঘোষ । এতে আহত হয়েছে বন্ধু প্রসেনজিৎ ঘোষ। শনিবার দুপুরে উপজেলার সিরাজদিখান-ইছাপুরা সড়কের লালবাড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেন্টু ঘোষ ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কইড়াইল ইউনিয়নের কইড়াইল গ্রামের সুভাষ ঘোষের ছেলে এবং সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের রঞ্জিত ঘোষের মেয়ের জামাই। অপর আহত প্রসেনজিতের বাড়ি ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার রুহিতপুর গ্রামে ।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, সেন্টু ঘোষ ও তার বন্ধু প্রসেনজিৎ ঘোষ মোটরসাইকেল যোগে সিরাজদিখান থেকে ইছাপুরা যাওয়ার পথে লালবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটো রিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেন্টু ঘোষকে মৃত ঘোষণা করে এবং তার বন্ধু প্রসেনজিৎ ঘোষকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করে। নিহত পরিবারের কোনো অভিযোগ করেনি তাই হাসপাতাল থেকেই নিহতের মরদেহ তাদের বাড়িতে নিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর