1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ: ডুমুরিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হরিঢালী ইউ: বালিকা মা: বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, রাত পোহালেই অভিযুক্ত শিক্ষক শুধাংশুর বিরুদ্ধে তদন্ত জুলাই গণঅভ্যুত্থান দিবসে সৈয়দপুরে বিএনপির আয়োজনে সমাবেশ ও র‍্যালী কয়রায় জুলাই ছাত্র গণঅভ্যুত্থান উপলক্ষ্যে জামায়াতের গণমিছিল সৈয়দপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে  জামায়াতের উদ্যোগে শহিদ সাজ্জাদের কবর জিয়ারত কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে সংবর্ধনা ও আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সীগঞ্জে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুনের পর ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি খুলনায় ৭১টি পরিবারের জমি দখল সহ চাঁদাদাবি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলো ইউজিসি’র প্রতিনিধি দল

  • প্রকাশিত : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩২ বার পঠিত
saeedpur-15443
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বাউস্ট) পরিদর্শন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে ইউজিসি’র প্রতিনিধি দলের সদস্যরা পরিদর্শনে আসেন। এ প্রতিনিধি দলে ছিলেন ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, পরিচালক ড. সুলতান মাহমুদ ভুঁইয়া ও সিনিয়র সহকারী পরিচালক মোয়াজ্জেম হোসেন।

ইউজিসি প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ে পৌঁছলে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোবারক হোসেন মজুমদার।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লে. কর্নেল (অব.) ড. মো. শামীম রেজা, রেজিস্ট্রার কর্নেল (অব.) চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, এবং অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মেজর (অব.) নাসিম হোসেনসহ, সকল অনুষদের ডীন, বিভাগীয় ও দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

পরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ইউজিসি প্রতিনিধি দলের উদ্দেশ্যে বাউস্টের সার্বিক কার্যক্রম, একাডেমিক অগ্রগতি ও অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

এ সময় ইউজিসি প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম, শিক্ষার্থীদের আবাসন সুবিধা, পরিবহন ব্যবস্থা এবং সামগ্রিক একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ খবর নেন।

ইউজিসি প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ছাত্রীদের নিরাপদ আবাসন ব্যবস্থা ও সুরক্ষা ব্যবস্থার প্রশংসা করেন।

এছাড়া প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি মুক্ত ক্যাম্পাস এবং সেশনজট মুক্ত শিক্ষা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

পরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবন পরিদর্শন শেষে ইউজিসি প্রতিনিধি দলের সদস্যরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এই পরিদর্শনের মাধ্যমে বাউস্টের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে ইউজিসি প্রতিনিধি দলের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন বলে বিশ্ব বিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর